প্রশ্ন: একজনের অসুস্থতা অন্যজনের শরীরে পৌঁছানোর ব্যাপারে শরিয়ত কী বলে? এবং এ ব্যাপারে আমাদের আকিদা কী হওয়া উচিত?

الجواب باسم ملهم الصدق والصواب


        ইসলামিক শরিয়তে তাকদিরের প্রতি বিশ্বাস রাখা ঈমানের অন্যতম মৌলিক শর্ত। বান্দার সুখ-দুঃখ, ভালো-মন্দ, সুস্থতা-অসুস্থতা—সবই আল্লাহ তাআলার ইচ্ছাধীন। এ বিশ্বাসই তাকদিরের মূল ভিত্তি।

মানুষ যেমন কখনো দৃশ্যমান কোনো কারণ ছাড়াই অসুস্থ হয়ে থাকে, তেমনি কখনো রোগ সংক্রমণের মতো দৃশ্যমান কারণেও অসুস্থ হয়। আবার কখনো সংক্রমণ বা অন্যান্য জটিল কারণ থাকা সত্ত্বেও অসুস্থ হয় না। এসবই আল্লাহ তাআলার ইচ্ছা এবং একমাত্র তাঁরই হুকুমে হয়ে থাকে।

আল্লাহ তাআলা যখন ইচ্ছা করেন, তখনই রোগ সংক্রমিত হয়। রোগের মধ্যে নিজস্ব কোনো স্বাধীন ক্ষমতা নেই। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকিদা।

সূত্র:তাকমিলায়ে ফাতহুল মুলহিম, খণ্ড: ৪, পৃষ্ঠা: ২১৯, করাচি।আল-মাহমুদিয়্যাহ, খণ্ড: ১, পৃষ্ঠা: ২৪০, ইদারাতুল ফারুক।


الادلة الشرعية

سورة التوبة: ٥١

      ﴿قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا﴾
صحيح البخاري، كتاب الطب، ج ٧، ص ١٣٨، رقم: ٥٧٥٧

     عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: «لَا عَدْوَى، وَلَا طِيَرَةَ، وَلَا هَامَةَ، وَلَا صَفَرَ»
صحيح مسلم، كتاب السلام، ج ٤، ص ١٧٤٢، رقم: ٢٢٢٢

     عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رضي الله عنه، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: «لَا عَدْوَى، وَلَا غُولَ، وَلَا صَفَرَ»

و الله اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদদক্ষিণখানঢাকা