প্রশ্ন: আজান-ইকামতে "আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।" বলার সময় অনেককে দেখা যায়, তারা হাতে চুমু খায়, চোখ মুছে ইত্যাদি কাজ করে থাকে। তাদের এ কাজ কতটুকু শরিয়তসম্মত?

الجواب باسم ملهم الصدق والصواب


"আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।"শোনে সুন্নত মনে করে হাতে (আঙুলে) চুমু খাওয়া ও তা চোখে মুছে নেওয়ার ব্যাপারে যে রেওয়ায়েত কিতাবুল ফিরদাউস-এ পাওয়া যায়, হাদিসবিশারদদের মতে তা রাসুলুল্লাহ থেকে প্রমাণিত কোনো হাদিস নয়। বরং এ বিষয়ে হযরত আবু বকর (রা.) থেকে যে বর্ণনা পাওয়া যায়, সেটিও অত্যন্ত দুর্বল।

তবে কেউ যদি চিকিৎসার উদ্দেশ্যে বা ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে এমনটি করে, আর একে সুন্নত বা সওয়াবের কাজ মনে না করে, তাহলে সেটিকে সুন্নত হিসেবে গণ্য করা যাবে না। যেহেতু এটি একটি প্রচলিত কুসংস্কারে পরিণত হয়েছে, তাই তা পরিহার করাই উচিত।

  • রদ্দুল মুহতার, খণ্ড: ২, পৃষ্ঠা: ৮৪, আইয়াহার প্রকাশনী। ,আল-মাহমুদিয়্যাহ, খণ্ড: ৩, পৃষ্ঠা: ১৫৯, ফারুকিয়া প্রকাশনী। ,ইমদাদুল ফাতাওয়া, খণ্ড: ৫, পৃষ্ঠা: ২৬৮, দারুল উলূম প্রকাশনী।

 

 

الادلة الشرعية

سورة الحشر: ٧

      ﴿وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا﴾
صحيح البخاري، كتاب الصلح، ج ٣، ص ١٨٤، رقم: ٢٦٩٧

    عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: «مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ»
صحيح مسلم، كتاب الأقضية، ج ٣، ص ١٣٤٣، رقم: ١٧١٨

     عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: «مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ»

و الله اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদদক্ষিণখানঢাকা