প্রশ্ন: জনৈক আলেম বলেন যে, তাবিজ দেওয়া ও ব্যবহার করা দুটোই শিরক। জানার বিষয় হলো, শরিয়তের দৃষ্টিতে এর সমাধান কী?

الجواب باسم ملهم الصدق والصواب


        ইসলামিক শরিয়াহর দৃষ্টিকোণে কুরআনের আয়াত ও হাদিসসম্বলিত তাবিজ লেখা এবং ব্যবহার করা জায়েজ। তবে শিরকী কালাম, অর্থহীন শব্দ বা এমন কিছু দ্বারা তাবিজ লেখা, যাতে ভিন্ন কোনো প্রভাবের বিশ্বাস থাকে, তা লেখা ও ব্যবহার করা জায়েজ নয়।উল্লেখ্য, উভয় অবস্থায়ই যদি তাবিজকে স্বয়ং কার্যকর এবং উপকার-অপকারের মূল কারণ মনে করা হয়, তবে তা শিরক।

     সুতরাং প্রশ্নে বর্ণিত ক্ষেত্রে যদি তাবিজকে ভালো-মন্দের জন্য স্বয়ং কার্যকর মনে করার উদ্দেশ্য থাকে, তাহলে উক্ত আলেমের বক্তব্য সঠিক। অন্যথায় তাঁর এ বক্তব্য সঠিক নয়।

  মুসান্নাফ ইবনু আবী শাইবা, খণ্ড: ২৪, পৃষ্ঠা: ১১, রশিদিয়া প্রকাশনী।   দারসী কুতুবখানা (রশিদিয়া), পৃষ্ঠা: ৪৯।

 

الادلة الشرعية

..القرآن الكريم; سورة الإسراء: ٨٢

      ﴿وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ﴾

سنن أبي داود، كتاب الطب، ج ٤، ص ١٢، رقم: ٣٨٨٦

     عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الْأَشْجَعِيِّ قَالَ: كُنَّا نَرْقِي فِي الْجَاهِلِيَّةِ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ تَرَى فِي ذَلِكَ؟ فَقَالَ: «اعْرِضُوا عَلَيَّ رُقَاكُمْ، لَا بَأْسَ بِالرُّقَى مَا لَمْ تَكُنْ شِرْكًا»

المصنف لابن أبي شيبة، كتاب الطب، ج ٥، ص ٤٤، رقم: ٢٣٩٥٦

        عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّهُ كَانَ لَا يَرَى بَأْسًا بِالتَّعْوِيذِ يُعَلَّقُ عَلَى الْإِنْسَانِ إِذَا كَانَ مِنَ الْقُرْآنِ

و الله اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদদক্ষিণখানঢাকা