প্রশ্ন:বর্তমানে সমাজের অনেক লোক, যারা ধর্মকর্ম বেশি বেশি করে বা সব কাজে ধর্মকে প্রাধান্য দেয়, তাদেরকে ধর্মান্ধ বলে আখ্যায়িত করে থাকে। প্রশ্ন হলো, এ ধরনের লোকদের ব্যাপারে শরীয়তের হুকুম কী?
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিকোণে
কোনো মুসলমানকে ব্যক্তি হিসেবে গালি-গালাজ, উপহাস বা অপমান
করা কবিরা গুনাহ এবং ফাসেকি। আর দ্বীনকে কেন্দ্র করে কাউকে ঠাট্টা-বিদ্রূপ বা
অপমানসূচক কথা বলা কুফরি।
সুতরাং প্রশ্নে বর্ণিত ক্ষেত্রে ধর্মান্ধ যেহেতু সমাজে অপমানসূচক একটি শব্দ হিসেবে পরিচিত, তাই ধর্মপ্রাণ মানুষকে যদি কেবল ব্যক্তি হিসেবে লক্ষ্য করে ধর্মান্ধ বলে ঠাট্টা-বিদ্রূপ করা হয়, তাহলে তার ঈমান নষ্ট হবে না; তবে সে মারাত্মক কবিরা গুনাহে লিপ্ত হওয়ায় ফাসেক গণ্য হবে।
তাওবা ও ক্ষমা প্রার্থনা ব্যতীত এ ধরনের ব্যক্তির সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা উচিত নয়। আর যদি দ্বীনের কোনো বিষয়কে কেন্দ্র করে ধর্মান্ধ বলে ঠাট্টা-বিদ্রূপ করা হয়, তাহলে তা দ্বীনকে অবজ্ঞা করার অন্তর্ভুক্ত হবে। এ অবস্থায় তার ঈমান নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে তার জন্য আন্তরিকভাবে তাওবা করে নতুনভাবে ঈমান গ্রহণ করা এবং বিবাহিত হলে বিবাহ নবায়ন করা আবশ্যক।
فتاوىعلماءبلدالحرام،ص: ٦٥,صحيحمسلم،رقم: ٦٤
الادلة الشرعية
١. قال
الله تعالى في سورة الحجرات: ١١
﴿يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِنْ قَوْمٍ عَسَىٰ أَنْ
يَكُونُوا خَيْرًا مِنْهُمْ﴾
٢.
قال الله تعالى في سورة التوبة: ٦٥-٦٦
﴿قُلْ
أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنْتُمْ تَسْتَهْزِئُونَ لَا تَعْتَذِرُوا
قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ﴾
٣.
ص ٢١٠، صحيح مسلم، ج ١، رقم: ٦٤
عَنْ
أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ:بِحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ
أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ
٤.
ص ١٨، صحيح البخاري، ج ٨، رقم: ٦١٠٤
عَنْ
عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ،
وَقِتَالُهُ كُفْرٌ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা