প্রশ্ন: আমি একবার ঢাকার ঐতিহ্যবাহী শাহআলী মাজারে গিয়ে দেখি, এক ব্যক্তি হাত তুলে দোয়া করার পর বের হওয়ার সময় মাজারের দিকে মুখ করে বের হচ্ছেন। তিনি মনে করেন, মাজারের দিকে পিঠ দেওয়া বেয়াদবি এবং এতে নিজের ক্ষতি হতে পারে। এভাবে মনে করা কি সঠিক? এতে ঈমানের কোনো সমস্যা হবে কি?
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, কবর বা মাজার জিয়ারত করা বৈধ; তবে তা অবশ্যই শরিয়তের নির্ধারিত সীমার মধ্যে হতে হবে। কবর বা মাজারকে শরিয়ত-পরিপন্থী অতিরিক্ত সম্মান প্রদর্শন করা, কিংবা তাকে উপকার-অপকারের ক্ষমতাসম্পন্ন মনে করা মারাত্মক গুনাহ। এমন বিশ্বাস শিরকের পর্যায়েও পৌঁছে যেতে পারে।
অতএব, প্রশ্নে বর্ণিত ব্যক্তির মতো মাজারের দিকে পিঠ দিয়ে বের হওয়াকে বেয়াদবি মনে করা এবং এতে নিজের ক্ষতি হবে বলে বিশ্বাস করা সম্পূর্ণ ভ্রান্ত ও শরিয়তবিরোধী ধারণা। শরিয়তে এমন কোনো নির্দেশ নেই যে, মাজারের দিকে পিঠ দেওয়া নিষিদ্ধ বা এতে অকল্যাণ নেমে আসে। বরং এ ধরনের বিশ্বাস মানুষের অন্তরে কবর বা মাজার সম্পর্কে এমন ধারণা সৃষ্টি করে, যা তাওহীদের পরিপন্থী এবং শিরকের দিকে নিয়ে যেতে পারে।
সুতরাং, কবর জিয়ারত করতে হবে সুন্নাহর পদ্ধতিতে এবং সকল উপকার-অপকারের মালিক একমাত্র আল্লাহ তাআলাই এই আকীদা দৃঢ়ভাবে ধারণ করতে হবে।
- مشكاةالمصابيح،ص: ২২৭ ,مرقاةالمفاتيح،৪/৯ ,فتاوىدارالعلومكراتشي،১/১৩৯
الأدلة الشرعية
١. سورة فاطر (١٣-١٤)
﴿وَالَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِهِ مَا يَمْلِكُونَ مِنْ قِطْمِيرٍ إِن تَدْعُوهُمْ لَا يَسْمَعُوا دُعَاءَكُمْ وَلَوْ سَمِعُوا مَا اسْتَجَابُوا لَكُمْ وَيَوْمَ الْقِيَامَةِ يَكْفُرُونَ بِشِرْكِكُمْ﴾
٢. سورة الجن (١٨)
﴿وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا﴾
٣. صحيح البخاري، ج ٢، ص ٨٢، رقم: ١٣٣٠
عَنْ عَائِشَةَ وَابْنِ عَبَّاسٍ رضي الله عنهما، قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: لَعْنَةُ اللَّهِ عَلَى الْيَهُودِ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ.
٤. صحيح مسلم، ج ١، ص ٣٧٦، رقم: ٥٣١
عَنْ جُنْدُبِ بْنِ عَبْدِ اللَّهِ رضي الله عنه، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ قَبْلَ أَنْ يَمُوتَ بِخَمْسٍ يَقُولُ: أَلَا وَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ كَانُوا يَتَّخِذُونَ قُبُورَ أَنْبِيَائِهِمْ وَصَالِحِيهِمْ مَسَاجِدَ، أَلَا فَلَا تَتَّخِذُوا الْقُبُورَ مَسَاجِدَ، فَإِنِّي أَنْهَاكُمْ عَنْ ذَلِكَ.
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা