প্রশ্ন: এক ব্যক্তি হিন্দু ধর্ম থেকে ইসলাম গ্রহণ করে। কিন্তু ভয়ের কারণে সে বিষয়টি প্রকাশ করতে পারেনি। এ অবস্থায় তার মৃত্যু হয়ে যায়। অথচ সে হিন্দুদের আচার-অনুষ্ঠানের সঙ্গেই চলাফেরা করত। পরে প্রকাশ পায় যে, এ ব্যক্তি মুসলমান হয়েছিল। এখন জানার বিষয় হলো, এ ব্যক্তির ব্যাপারে শরিয়তের বিধান কী?
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
শরয়ি দৃষ্টিকোণে পার্থিব জীবনে কাউকে মুসলমান হিসেবে গণ্য হওয়ার জন্য মৌখিকভাবে কালিমা পাঠ এবং ইসলাম গ্রহণের স্বীকৃতি প্রকাশ করা আবশ্যক। অন্যথায় সে আল্লাহর নিকট মুসলমান হিসেবে গ্রহণযোগ্য হলেও দুনিয়ার বিচারে তাকে অমুসলিম হিসেবেই গণ্য করা হবে। ফলে পার্থিব জীবনে তার ওপর অমুসলিমদের বিধানই কার্যকর হবে।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে, ভয়ের কারণে সে ইসলাম গ্রহণের বিষয়টি কারও কাছে প্রকাশ না করে হিন্দুদের আচার-অনুষ্ঠানের সঙ্গেই চলাফেরা অবস্থায় মৃত্যুবরণ করায়, দুনিয়ার বিচারে তাকে অমুসলিম হিসেবেই গণ্য করা হবে এবং তার ওপর অমুসলিমদের বিধানই কার্যকর হবে।
তবে আল্লাহ তাআলা যদি তার আন্তরিক ঈমান ও ইসলাম গ্রহণকে কবুল করে থাকেন, তাহলে আখিরাতে সে মুসলমান হিসেবেই গণ্য হবে।
شرح الفقه الأكبر، ص: ١٠٤ ,فتاوى الشامي، ج: ٦، ص: ٣٤٢ ,أحكام المسائل والأدلة، ج: ١، ص: ٤٤
الأدلة الشرعية
١. سورة البقرة (١٣٦)
﴿قُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنزِلَ إِلَيْنَا وَمَا أُنزِلَ إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ...﴾
٢. سورة النحل (١٠٦)
﴿مَن كَفَرَ بِاللَّهِ مِنۢ بَعْدِ إِيمَٰنِهِۦٓ إِلَّا مَنْ أُكْرِهَ وَقَلْبُهُۥ مُطْمَئِنٌّۢ بِٱلْإِيمَٰنِ﴾
٣. صحيح البخاري، ج ١، ص ١٤، رقم: ٢٥
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رضي الله عنهما، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ.
٤. صحيح البخاري، ج ١، ص ١٢، رقم: ٨
عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ...
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা