প্রশ্ন: আমাদের গ্রামের লোকজন প্রতি বছরই শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করার জন্য সিলেট যায়। এখন আমার জানার বিষয় হলো, কোনো ওলি বা সৎলোকের কবর জিয়ারতের নিয়তে সফর করার বিধান কী?

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

     শরয়ি দৃষ্টিতে মুমিন বান্দাদের কবর জিয়ারত করা নেক কাজ। আর নেক কাজের জন্য সফর করা জায়েজ। কিন্তু নেক কাজের পাশাপাশি যদি কোনো শিরক বা বিদআতে লিপ্ত হওয়ার নিশ্চিত আশঙ্কা বা প্রবল সম্ভাবনা থাকে, তাহলে সে সফর নাজায়েজ।

     সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে শাহজালাল (রহ.)-এর মাজার যেহেতু শিরক ও বিদআতের নানা কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিচিত এবং যারা সাধারণত সেখানে যায়, তাদের অনেকেই এসব শিরকি ও বিদআতি কাজে জড়িয়ে পড়ে। তাই ব্যাপকভাবে সেখানে যাওয়ার অনুমোদন নেই। তবে যদি কেউ শিরকি ও বিদআতি কর্মকাণ্ড থেকে সম্পূর্ণভাবে বেঁচে থাকার নিশ্চয়তা রাখে, তাহলে মূলত সেখানে যাওয়া নিষিদ্ধ নয়। তবে সর্বাবস্থায় সতর্কতা অবলম্বন করাই কাম্য।

 

ردالمحتار (الشامي)،ج٢،ص٢٤٢,بدائعالصنائع،ج٢،ص٣٦٤,البحرالرائق،ج٢،ص٣٤٣

 

الأدلة الشرعية

١. سورة التوبة (٨٤)

      ﴿وَلَا تُصَلِّ عَلَىٰ أَحَدٍ مِّنْهُم مَّاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَىٰ قَبْرِهِ﴾

٢. سورة التكاثر (١-٢)

     ﴿أَلْهَاكُمُ التَّكَاثُرُ ۝ حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ﴾

٣. صحيح مسلم، ج ٢، ص ٦٧٢، رقم: ٩٧٧

      عَنْ بُرَيْدَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ، فَزُورُوهَا.

٤. سنن ابن ماجه، ج ١، ص ٥٠١، رقم: ١٥٧١

     عَنْ ابْنِ مَسْعُودٍ رضي الله عنه، عَنِ النَّبِيِّ ﷺ: زُورُوا الْقُبُورَ، فَإِنَّهَا تُزَهِّدُ فِي الدُّنْيَا وَتُذَكِّرُ الْآخِرَةَ.

٥. سنن النسائي، ج ٤، ص ٨٩، رقم: ٢٠٣٤

      عَنْ بُرَيْدَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ، أَلَا فَزُورُوهَا.

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদদক্ষিণখানঢাকা