প্রশ্ন: কোরআনের ইরশাদ:
﴿وَاللَّهُ خَلَقَكُمْ وَمَاتَعْمَلُونَ﴾
এর দ্বারা বোঝা যায়, মানুষের কর্মও আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। তাহলে মানুষ তো জড় পদার্থের মতো; সে নিজের ইচ্ছায় কিছু করার ক্ষমতা রাখে না। তাহলে মানুষের হিসাব তাদের আমলের ভিত্তিতে কেন নেওয়া হবে? ভালো-মন্দ সবই তো তার নিজের ইচ্ছায় নয়; আল্লাহর ইচ্ছাতেই হয়ে থাকে। তাহলে বিচার তার হবে কেন?
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মুতামাদ ও নির্ভরযোগ্য আকিদা হলো, বিশ্বজগতে যা কিছু ঘটে, সবই আল্লাহ তাআলার ইচ্ছা ও সৃষ্টির অধীন। আল্লাহ তাআলাই খালিকে মুতলাক। বান্দার কর্ম ও কার্যও তিনিই সৃষ্টি করেছেন এবং তাঁরই ইচ্ছায় তা সংঘটিত হয়। কিন্তু একই সঙ্গে আল্লাহ তাআলা বান্দাকে কর্ম অর্জনের (الكسب) ইচ্ছা ও সক্ষমতা দান করেছেন। বান্দা নিজের ইচ্ছা ও اختیار প্রয়োগ করে কাজ অর্জন করে, আর সেই অর্জিত কাজের কারণেই সে সওয়াব বা শাস্তির উপযুক্ত হয়। তাই আল্লাহ তাআলার সৃষ্টি হওয়া এবং বান্দার দায়বদ্ধ হওয়ার মধ্যে কোনো সাংঘর্ষিক বিষয় নেই; বরং এটিই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকিদা।
الأدلة الشرعية
١ . سورة الصافات (٩٦)
﴿وَاللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ﴾
٢. سورة الكهف (٢٩)
﴿وَقُلِ الْحَقُّ مِن رَّبِّكُمْ ۖ فَمَن شَاءَ فَلْيُؤْمِنْ وَمَن شَاءَ فَلْيَكْفُرْ﴾
٣. صحيح مسلم، ج ٤، ص ٢٠٤٥، رقم: ٢٦٥٤
عَنْ عَلِيٍّ رضي الله عنه، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَقَدْ كُتِبَ مَقْعَدُهُ مِنَ الْجَنَّةِ وَمَقْعَدُهُ مِنَ النَّارِ
صحيح البخاري، ج ٨، ص ١١٤، رقم: ٦٦٠٥
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رضي الله عنه، عَنِ النَّبِيِّ ﷺ: اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ
উত্তর প্রদানে
মুফতী আমিরুল ইসলাম
মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা