প্রশ্ন: এক ব্যক্তির আকিদা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইন্তেকালের পর দীর্ঘ সময় পর্যন্ত রাসূল -সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহাদীস মোবারক লিখিত আকারে সংরক্ষণ করা হয়নি। তাই ২৫০ বছর পর যে হাদিসগুলো লেখা হয়েছে, তা সঠিকভাবে লেখা হয়নি। সুতরাং হাদিস মানা যাবে না। জানার বিষয় হলো, উক্ত আকিদার কারণে তার ঈমানের কোনো ক্ষতি হবে কি না?
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
শরয়ি দৃষ্টিকোণে যে কোনো কারণেই হোক, কেউ যদি সামগ্রিকভাবে হাদিস অস্বীকার করে বা হাদিস মানা যাবে না বলে ঘোষণা করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে যে ব্যক্তি বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইন্তেকালের পর দীর্ঘ সময় হাদিস সংরক্ষণ ও সঠিকভাবে লেখা হয়নি, তাই হাদিস মানা যাবে না, তার এ বক্তব্যের মধ্যে সমগ্র হাদিস অস্বীকার করার ঘোষণা পাওয়া যায়। ফলে তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কেন তিনি এমন কথা বলেছেন, তা এ ক্ষেত্রে গ্রহণযোগ্য ওজর নয়।অতএব, তার উচিত দ্রুত খালেসভাবে ইস্তিগফার ও তাওবা করা এবং সতর্কতাস্বরূপ পুনরায় ঈমান ও বিবাহ (নিকাহ) নবায়ন করা।
:,الفتاوىالهندية،ج٢،ص٢٧٧,الفتاوىالتاتارخانية،ج٩،ص٢٣٩,الفقهالأكبر،ص٢٧٦ (المكتبةالعلمية)
الأدلة الشرعية
١. سورة النساء (٦٥)
﴿فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا﴾
٢. سورة النور (٦٣)
﴿فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَن تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ﴾
٣. صحيح البخاري، ج ٩، ص ١٠٦، رقم: ٧٢٨٠
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ إِلَّا مَنْ أَبَى... مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى
উত্তর প্রদানে
মুফতী আমিরুল ইসলাম
মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা