প্রশ্ন:
অনেকে বলে, "রোজা তো ওই সকল লোকেরা রাখবে যাদের ঘরে ভাত নেই। তাছাড়া আমাদের কষ্ট দিয়েই বা আল্লাহর কী লাভ?" প্রশ্ন হলো, এভাবে বললে ঈমান থাকবে নাকি চলে যাবে?

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

       শরয়ি দৃষ্টিকোণে আল্লাহ তাআলার প্রতি জুলুম ও কষ্টের নিসবত করা এবং শরিয়তের কোনো বিধান নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা সুস্পষ্ট কুফরি।

     সুতরাং প্রশ্নোক্ত কথাগুলো "রোজা তো ওই সকল লোকেরা রাখবে যাদের ঘরে ভাত নেই" এবং "তাছাড়া আমাদের কষ্ট দিয়েই বা আল্লাহর কী লাভ?" এর মাধ্যমে স্পষ্টতই ইসলামের হুকুম নিয়ে বিদ্রূপ করা এবং আল্লাহ তাআলার প্রতি অন্যায়ের নিসবত করা হয়েছে।

যারা এ ধরনের কথা বলেছে, তারা অত্যন্ত জঘন্য গুনাহ করেছে। ফলে তাদের ঈমান নষ্ট হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। তাই তাদের উচিত অবিলম্বে আল্লাহ তাআলার দরবারে আন্তরিকভাবে তাওবা ও ইস্তিগফার করা এবং সতর্কতাস্বরূপ ঈমান ও বিবাহ (নিকাহ) নবায়ন করে নেওয়া।

সূত্র:الفتاوىالهندية،ج٦،ص٣٤١,فتاوىبلادالحرام،ص٦٧,فتاوىدارالعلومكراتشي،ج١،ص٢٢٤

 

الأدلة الشرعية

١. سورة التوبة (٦٥-٦٦)

     ﴿وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ ۚ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ ۝ لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُم بَعْدَ إِيمَانِكُمْ﴾

٢. سورة الجاثية (٩)

     ﴿وَإِذَا عَلِمَ مِنْ آيَاتِنَا شَيْئًا اتَّخَذَهَا هُزُوًا ۚ أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ﴾

٣. صحيح البخاري، ج ٩، ص ٢٩، رقم: ٦١٠٣

     عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ:إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ لَا يُلْقِي لَهَا بَالًا يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ

 

উত্তর প্রদানে

মুফতী আমিরুল ইসলাম

 মুতাখাস্সিস ফিল ফিকহ

 শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা