প্রশ্ন:   বরকতের জন্য বা আর্থিক অবস্থার উন্নতির জন্য ঘরে বা দোকানে কোনো মাজারের ছবি, তাবিজ, বা রাসূল -এর রওজার ছবি ঝুলিয়ে রাখা বৈধ কি না? এবং বাস্তবে এর কোনো প্রভাব আছে কি?

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

      মু'আসসিরে হাকীকী তথা কোনো কিছু করা বা না করার ক্ষমতাবান একমাত্র আল্লাহ তাআলা। কোনো বস্তুর মধ্যে নিজস্বভাবে উন্নতি, অগ্রগতি বা বরকত দানের ক্ষমতা নেই। বস্তু কেবল মাধ্যমমাত্র। কোনো বস্তুর নিজস্ব ক্ষমতা আছে এমন বিশ্বাস করা সুস্পষ্ট কুফরি।তবে বরকতের জন্য শরিয়ত-সমর্থিত যে কোনো বস্তু ঘরে বা দোকানে রাখা বৈধ।

 

     সুতরাং তাবিজ যদি এমন হয় যাতে কুরআন-হাদিসের আরবি দোয়া লেখা থাকে এবং তাতে শরিয়তবিরোধী কিছু না থাকে, তাহলে তা রাখা বৈধ।কিন্তু মাজারের ছবি বা রাসূল এর রওজার ছবি বরকত বা আর্থিক উন্নতির উদ্দেশ্যে ঘরে বা দোকানে রাখা বৈধ নয়। বরং যদি এ বিশ্বাস করা হয় যে, এগুলো নিজে থেকেই উন্নতি বা বরকত দিতে পারে, তাহলে তা সুস্পষ্ট কুফরি। কেননা প্রকৃতপক্ষে উন্নতি ও বরকত দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই।

 

সূত্র:   ফাতাওয়া আলমগীরী ২/১৮,বজলুল মাজহুদ ১১/৬১১,আবুল হাসান,আকায়িদে আহলুস সুন্নাহ, পৃ. ১৫৮,তাওফীকিয়া

الأدلة الشرعية

١. سورة يونس (١٠٧)

      ﴿وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ ۖ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ ۚ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ ۚ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ﴾

٢. سورة النحل (٥٣)

     ﴿وَمَا بِكُم مِّن نِّعْمَةٍ فَمِنَ اللَّهِ ۖ ثُمَّ إِذَا مَسَّكُمُ الضُّرُّ فَإِلَيْهِ تَجْأَرُونَ

٣. مسند أحمد (ج ٢٨، ص ٦٢٣، رقم: ١٧٤٢٢)

     عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رضي الله عنه، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: مَنْ تَعَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَك

٤. سنن ابن ماجه (ج ٢، ص ١١٦٧، رقم: ٣٥٣٠)

     عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: إِنَّ الرُّقَى وَالتَّمَائِمَ وَالتِّوَلَةَ شِرْكٌ

 

উত্তর প্রদানে

মুফতী আমিরুল ইসলাম

 মুতাখাস্সিস ফিল ফিকহ

 শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা