ফিকহ কাদিয়ানী মতবাদ

কাদিয়ানীরা কাফের

জিজ্ঞাসা: মির্যা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার আকীদায় বিশ্বাসী লোকজন মুসলমান, না কাফের, এ ব্যাপারে বিস্তারিত জানতে ইচ্ছুক।

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

    ইসলামিক শরিয়াহ মোতাবেক, বিশ্বের হক্কানী উলামায়ে কিরাম ও মুফতীগণের সর্বসম্মত সিদ্ধান্ত হলো, খতমে নবুওয়াত ইসলামের একটি অকাট্য ও সর্বসম্মত আকিদা। হযরত মুহাম্মদ আল্লাহ তাআলার সর্বশেষ নবী ও রাসূল। তাঁর পরে কোনো নবী আসবেন না।

    অতএব, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বা নবুওয়াতের কোনো স্তরের অধিকারী মনে করা এবং তার এ দাবিকে সত্য বলে বিশ্বাস করা কুরআন, সুন্নাহ ও ইজমায়ে উম্মতের পরিপন্থী। এ কারণে গোলাম আহমদ কাদিয়ানী ও তার অনুসারী কাদিয়ানী (আহমদিয়া) গোষ্ঠী মুসলিম উম্মাহর সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী একটি বাতিল ও অমুসলিম ফিরকাহ।

কোনো মুসলমান যদি জেনে-বুঝে তাদের এ আকিদাকে সত্য বলে গ্রহণ করে বা তাতে একমত পোষণ করে, তবে সে ইসলামের মৌলিক আকিদা থেকে বিচ্যুত হবে।

বর্তমানে বাংলাদেশসহ বিভিন্ন স্থানে এদের কার্যক্রম লক্ষ্য করা যায়। তাই মুসলমানদের উচিত কুরআন-সুন্নাহ ও আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকিদার ওপর অটল থাকা, এদের ভ্রান্ত মতবাদ থেকে নিজেদের ও পরিবারকে হেফাজত করা এবং ইলম, হিকমাহ ও শরিয়তসম্মত পন্থায় এদের ভ্রান্তি সম্পর্কে মানুষকে সচেতন করা।

الادلة الشرعية

 سورة الأحزاب:٤٠

  ﴿مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَٰكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ﴾

صحيح البخاريرقم الحديث: ٤٤١٦.

   لَا نَبِيَّ بَعْدِي

صحيح مسلم رقم الحديث: ٢٤٠٤.

    أَنْتَ مِنِّي بِمَنْزِلَةِ هَارُونَ مِنْ مُوسَى، إِلَّا أَنَّهُ لَا نَبِيَّ بَعْدِي

جامع الترمذي رقم الحديث: ٢٢٧٢.

    إِنَّ الرِّسَالَةَ وَالنُّبُوَّةَ قَدِ انْقَطَعَتْ، فَلَا رَسُولَ بَعْدِي وَلَا نَبِيَّ

 (شرح فقه اکبر - ص۲۰۲

دعوة النبوة بعد نبينا صلى الله عليه وسلم كفر بالاجماع سمعت بعضهم يقول اذا لم يعرف الرجل أن محمدا صلى الله عليه وسلم آخر الانبياء عليهم و على نبينا السلام فليس بمسلم

 

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদদক্ষিণখানঢাকা

 

 

📋 ফতোয়া পর্যালোচনা ও অনুমোদন:

অনুমোদিত ফতোয়া দ্বারা: fatwamasail.com ফতোয়া board ও উপদেষ্টা প্যানেল

* এই সমাধানটি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের হানাফি ফিকহের নির্ভরযোগ্য মূলনীতি অনুযায়ী মুফতি শরীফ মালিক (প্রধান মুফতি) এবং ফতোয়া পর্যালোচনা প্যানেল দ্বারা কিতাবের সুস্পষ্ট রেফারেন্সসহ সম্পাদিত ও অনুমোদিত।

১১ জুলাই ২০২৬