হারাম টাকায় কেনা কম্পিউটার দিয়ে ফ্রিল্যান্সিং করলে আয় কি হালাল হবে?
জনাব, আসসালামু আলাইকুম আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ আমার প্রশ্নটি হলো এমন হারাম টাকা যা মানুষের হকের সাথে সম্পর্কিত নয় সেই হারাম টাকা দিয়ে যদি কম্পিউটার, ক্যামেরা , সহ স্মাট ডিভাইস কিনি তাহলে সেই ডিভাইস দিয়ে ভালো কাজ করলে যেমন ফ্রিল্যান্সিং করি তাহলে কি সেই ফ্রিল্যান্সিং এর ইনকাম কি হালাল হবে? নাকি আর সেই হারামের দায় কি আমি সেই কম্পিউটার দিয়ে কাজ করে সেই উপার্জন থেকে কি আস্তে আস্তে দায় ,শোধ করা যাবে কি?
আর আরেকটি প্রশ্ন হলো এমন হারাম টাকা যা মানুষের হকের সাথে সম্পর্কিত নয় সেই হারাম টাকা দিয়ে ব্যবসার, সকল সফটওয়্যার কিনলে আর সেই হারাম টাকা দিয়ে ব্যবসার,সকল লাইসেন্স এবং বিজ্ঞাপন দিলে সেই ব্যবসার,পন্ন কেনার টাকা হালাল টাকা হলে সেই ব্যবসার,লাভের টাকা কি হালাল হবে ? আর ব্যবসার,যে কম্পিউটার দিয়ে করব সেই কম্পিউটার হারাম টাকা দিয়ে কেনা এই হারাম টাকা মানুষের হকের সাথে সম্পর্কিত নয়
তাহলে লাভ কি হালাল হবে হারামের দায় সধ করার আগে আর এই ব্যবসার,থেকে লাভ করে সেই লাভের টাকা দিয়ে হারামের দায় কি শোধ করা যাবে ?
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামী বিধান মতে হারাম অর্থ খরচ করার মাধ্যমে বিধান পরিবর্তন হয়ে যায় তাই হারাম অর্থ দ্বারা কোন কিছু ক্রয় করার পর ক্রয়কৃত বস্তু হারাম থাকে না বরং হালালে পরিনত হয় এবং এমন জিনিস দ্বারা উপার্জিত অর্থ হালাল হিসেবে বিবেচিত হয়।
সুতরাং প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনি যদি হারাম অর্থ দ্বারা কম্পিউটার ক্যামেরা ইত্যাদি স্মার্ট ডিভাইস ক্রয় করেন তাহলে সেগুলো আপনার জন্য হালাল মাল হিসেবে গণ্য হবে এবং এর দ্বারা উপার্জিত অর্থ সম্পূর্ণ আপনার জন্য হালাল হবে পাশাপাশি হারাম অর্থ দ্বারা যদি ব্যবসা করলে তাহলে সে ব্যবসা দ্বারা অর্জিত অর্থ আপনার হালাল সম্পদ হিসেবে গণ্য হবে এবং এভাবে অর্জিত অর্থ দ্বারা হালাল হারাম যেকোনো ধরনের ঋণ পরিশোধ করা যাবে।
الادلة الشرعية
الهداية للامام برهان الدين المرغيناني (٤/٥٦/دار الدقاق)
وعلى هذا الخلاف إذا غصب حنطة فزرعها، أو نواة فرسها، غير انه عند ابي يوسف يباح الانتفاع فيهما قبل اداء الضمان لوجود الاستهلاك من كل وجه
رد المختار ٩/٦٣٦/مكتبة الازهر
امراة زوجها في ارض الجور اذا اكلت من طعامه ولم يكن عينه غصبا او اشترى طعاما او كسوة من مال اصله ليس بطيب فهي في سعة من ذلك و الاوج
فتاوى قاسميه (٢٤/٣١٧/مكتبه ثانويه)
سوال [۱۰۹۱۵] کیا فرماتے ہیں علمائے دین و مفتیان شرع متین مسئلہ ذیل کے بارے میں: کہ بکر کی بالکلیہ کمائی اور رقم حرام طریقے کی ہے، اس نے وہی حرام رقم اپنے داماد زید کو دی، زید نے اس رقم کے ذریعہ ایک جائز دھندہ کیا۔ مذ نم کے ذریعہ ایک جائز دھندہ کیا۔ مذکورہ زید کے
لڑکے کیساتھ میں اپنی لڑکی کا رشتہ کرنا چاہتا ہوں، اس سلسلے میں شریعت مطہرہ کا کیا حکم ہے؟ یہ رشتہ میرے لئے از روئے شرع مناسب ہے یا نہیں؟ جو بھی حکم ہو واضح طور پر باحوالہ کتب معتبرہ سے نوازیں
উত্তর প্রদান
মুফতি মুঈনুল ইসলাম
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল
মুফতি ,সম্মিলিত ফতোয়া বিভাগ ,মাহাদুল ফিকহিল ইসলামী বাংলাদেশ
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা