ফিকহ তালাক

শাশুড়ির গোপন বিষয় নিয়ে কথা বলার কারণে কি স্ত্রী (হুরমতে মুসাহহারা )হারাম হয়ে যায়?



আসসালামুয়ালাইকুম আশাকরি ভালো আছেন, হুজুর আমি একটা মাসআলা জানতে চাচ্ছি তা হলো আমি থাকি প্রবাসে, আমি আমার স্ত্রীর অংগ নিয়ে কথা বলছি হঠাৎ করে আমি আমার শাশুড়ির অংগ সম্পর্কে প্রশ্ন করতে লাগলাম, যেমন তোমার মায়ের যোনি কত বড় এবং আমার টা ঢুকবে কিনা নানান প্রশ্ন করলাম সেও আমার সাথে উত্তর দিতে লাগলেন, পরে আমার অন্তরে আল্লাহর ভয় আসল এই গুলো বলা কবিরাহ গোনাহ, পরে আমি তওবা করলাম, কিন্তু আমার শাশুড়ির কোন হারাম অংগ দেখিনি মোবাইলে ভিডিও কলে হোক বা বাস্তবে, কিন্তু আমার স্ত্রী দেখেছে পরে আমার কাছে বিবরণ দিতো, এখন আমার জানার বিষয় হলো আমি আমি যে আমার শাশুড়ির অংগ নিয়ে বিভিন্ন কথা বলেছি, এই গুলো বলার দারা আমার সাথে আমার স্ত্রীর কোনো বিবাহ কিছু ক্ষতি হবে কি না? তা জানালে আল্লাহর পথে চলা সহজ হবে  

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

       ইসলামী বিধান মতে মুহাররামাতের মধ্য থেকে কারো গোপনাঙ্গ সম্পর্কে কথা বলার দ্বারা হুরমতে মুসাহারাত সাব্যস্ত হয় না

    সুতরাং প্রশ্নের বর্ণনা অনুযায়ী শাশুড়ির গোপনাঙ্গ নিয়ে কথা বলার কারনে হুরমতে মুসাহারাত সাব্যস্ত না হওয়ার দরুন আপনাদের বিবাহিক সম্পর্কে কোন ধরনের ক্ষতি হবে না তথাপি এমন গর্হিত কাছ থেকে নিজেকে বিরত রাখা একান্ত কর্তব্য

 

الادلة الشرعية

الفتاوى الهندية١/٢٧٤

       وتثبت بالمس والتقبيل

الدر المختار ٤/١٠٨

      واصل ممسوسته بشهوة

الفتاوى التاتارخانية٤/٣٥

     وتثبت الحرمة بالمس والتقبيل  والنظر الى الفرج بشهوة

الفقه الاسلامي وادلته ٧/١٣٩

     لان المس والنظر سبب داع الى الوطء فيقام مقامه في موضع الاحتياط

رد المحتار ٤/١٠٤

   ويشترط ان تكون المراة  مشتهاة وكذا تشترط الشهوة في الذكر

وكذا فيه ٤/١٠٨

    بحائل لا يمنع الحرارة,,,,, فلو كان مانعا لا يثبت الحرمة

البحر الرائق ٣/١٧٧

    واما اذا كان بحائل فان وصلت حرارة البدن الى يده تثبت الحرمة والا لا

و الله اعلم بالصواب

মুফতি মুঈনুল ইসলাম  

মুফতিফাতাওয়া ও মাসায়েল 

মুফতি ,সম্মিলিত ফতোয়া বিভাগ ,মাহাদুল ফিকহিল ইসলামী বাংলাদেশ

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদদক্ষিণখানঢাকা

 

📋 ফতোয়া পর্যালোচনা ও অনুমোদন:

অনুমোদিত ফতোয়া দ্বারা: fatwamasail.com ফতোয়া board ও উপদেষ্টা প্যানেল

* এই সমাধানটি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের হানাফি ফিকহের নির্ভরযোগ্য মূলনীতি অনুযায়ী মুফতি শরীফ মালিক (প্রধান মুফতি) এবং ফতোয়া পর্যালোচনা প্যানেল দ্বারা কিতাবের সুস্পষ্ট রেফারেন্সসহ সম্পাদিত ও অনুমোদিত।

২৩ জুন ২০২৬