الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক রমযান মাসে যাকাত আদায় করা জায়েয এবং উত্তম, কারণ এ মাসে নেক আমলের সওয়াব সাধারণ সময়ের তুলনায় অনেক বৃদ্ধি করা হয়। তবে রমযানে যাকাত দিলে ঠিক “৭০ গুণ” সওয়াব পাওয়া যাবে—এ মর্মে সহীহ ও নির্দিষ্ট কোনো হাদীস নেই। তাই এটিকে নির্দিষ্টভাবে ৭০ গুণ বলা সঠিক নয়।
তবে হাদীসে এসেছে যে, রমযান মাসে নফল ইবাদতের সওয়াব ফরজের সমান এবং ফরজ ইবাদতের সওয়াব বহু গুণ বাড়িয়ে দেওয়া হয়। এজন্য এ মাসে দান-সদকা ও যাকাত আদায় করা অত্যন্ত ফজিলতপূর্ণ।রাসূলুল্লাহ ﷺ সম্পর্কে বর্ণিত হয়েছে—
كَانَ رَسُولُ اللَّهِ ﷺ أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدَ مَا يَكُونُ فِي رَمَضَانَ
অর্থ: “রাসূলুল্লাহ ﷺ মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, আর রমযান মাসে তিনি আরও বেশি দানশীল হয়ে যেতেন।” সহীহ বুখারী, হাদীস: ১৯০২
সুতরাং রমযানে যাকাত দিলে বেশি সওয়াব পাওয়া যায়—এটা ঠিক; কিন্তু ৭০ গুণ নির্দিষ্ট করে বলা শরয়ীভাবে প্রমাণিত নয়।
الادلة الشرعية
رد
المحتار: ١٩٢/٣) (زكريا) (قياكم بتأخيرها الى ظاهرة الإلم بالتأخير ولو قل كيوم أو يومين. الدر
المختار: ١٨٥/٣ الكي) (ولد في الكون العبر وم في
الكون الخيرية الأمر قوله لالو قال أي عند الدفع إلى ارتواء من الزكاة في ولا يعلم
الوكيل الملك، على دفع أن الفقير بنية التطوع أوالكفارة قوله الوضمن وكان مشرع الله شبکه با خلط وصال
مون ملكه ... الفتاوي
التاتارخانية:(٣/٢٢٧) بدائع
الصنائع:(٢/١٦٨)
و الله اعلم بالصواب
মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
তাখাসুস্স ফিল ফিকহ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
সম্মানিত মুফতি ও সদস্য, ফতোয়া বোর্ড, ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা