সাধারণত যাকাতযোগ্য কোনো কর্জ থাকলে তা যাকাতের হিসাব থেকে বিয়োগ করার বিধান রয়েছে। কিন্তু শিল্পবিপ্লবের এ যুগে কর্জের ধরনই বদলে গেছে। এখন বড় বড় ধনাঢ্য ব্যক্তিরাই সবচেয়ে বেশি ঋণী। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো মোটা অংকের ঋণ দেওয়ার জন্য তাদেরকেই বাছাই করে থাকে। তারা বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এবং বাণিজ্যিক ভিত্তিতে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণের জন্য কোটি কোটি টাকার লোন গ্রহণ করে থাকে। পরিভাষায় এগুলো হল ডেভেলেপমেন্ট বা উন্নয়নমূলক লোন। যাকাতের হিসাবের সময় ডেভেলপমেন্ট লোন বিয়োগ হবে না।


মাসিক আলকাউসার


মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

তাখাসুস্স ফিল ফিকহ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

সম্মানিত মুফতি ও সদস্য, ফতোয়া বোর্ডফাতাওয়া ও মাসায়েল

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা