যেসব লোক বার্ধক্যজনিত কারণে রোযা রাখতে পারে না। আল্লাহ তাআলা তাদের থেকে রোযা রাখার আবশ্যকীয়তা রহিত করেছেন। রোযা না রেখে প্রত্যেক রোযার পরিবর্তে ফিদিয়া প্রদান করার বিধান দিয়েছেন। কুরআনে ইরশাদ হচ্ছে-

وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِين .... الخ. (البقرة: ١٨٤)

অর্থাৎ আর যাদের রোযা রাখা অত্যন্ত কষ্টকর, তারা ফিদিয়া তথা একজন মিসকিনকে খাবার প্রদান করবে। (বাকারা: ১৮৪)

উত্তর প্রদানে

মুফতি মুহাম্মদ আবু সালেহ

মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল