রোযা রাখার কারণে সন্তানের মৃত্যু বা অঙ্গহানী কিংবা মারাত্মক স্বাস্থ্যহানীর প্রবল আশঙ্কা দেখা দিলে রোযা না রাখার অনুমতি রয়েছে। বিশেষ করে যদি সন্তান বাইরের খাবার গ্রহণ না করে বরং মায়ের দুধের উপরই একান্ত নির্ভরশীল হয়। অন্যদিকে যদি রোযা রাখলে সন্তান দুধ না পায়, এক্ষেত্রে রোযা না রাখার অনুমতি রয়েছে। তবে পরবর্তীতে অবশ্যই এ রোযা কাযা করে নিতে হবে।

তিরমিযী শরীফে আছে- আল্লাহ তা'আলা মুসাফিরের জন্য রোযারবিধান শিথিল করেছেন এবং নামাযও আংশিক কমিয়ে দিয়েছেন। আর গর্ভবতী ও দুগ্ধবতীর জন্যও রোযার হুকুম শিথিল করা হয়েছে। (তিরমিযী: ১/১৫২, হা-৭১৫ দারুল হাদীস)

 

উত্তর প্রদানে

মুফতি মুহাম্মদ আবু সালেহ

মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল