গর্ভবতীকে নিজের বা সন্তানের একান্ত প্রয়োজনে রোযা না রাখার অনুমতি দেয়া হয়েছে। আর মুসলিম অভিজ্ঞ ডাক্তারের মতে যদি গর্ভধারিণী রোযা রাখলে তার বা সন্তানের প্রাণহানী অথবা অঙ্গহানী হওয়ার প্রবল আশঙ্কা কিংবা শরীর স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি সাধিত হওয়ার আশঙ্কা থাকলে, তাহলে এমন গর্ভবতীর জন্য রোযা না রাখার অনুমতি আছে। পরবর্তীতে অবশ্যই কাযা করতে হবে। (আদ্দুররুল মুখতার: ২/৪২২)
উত্তর প্রদানে
মুফতি মুহাম্মদ আবু সালেহ
মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল