সূর্যাস্তের সাথে সাথে দ্রুত নামাযের পূর্বেই ইফতার করা। (কিতাবুল ফিকহি আলাল মাযাহিবিল আরবা'আ: ১/৫৪৬)
প্রথমে খেজুর দ্বারা ইফতার করা, খেজুর না থাকলে পানি দ্বারা ইফতার করা। (কিতাবুল ফিকহি আলাল মাযাহিবিল আরবা'আঃ ১/৫৪৬)
সাহরী খাওয়া (সামান্য হলেও)। কমপক্ষে এক ঢোক পানি হলেও পান করা। (কিতাবুল ফিকহি আলাল মাযাহিবিল আরবা'আঃ ১/৫৪৬)
অনর্থক কথাবার্তা থেকে যবান হেফাজত করা। (কিতাবুল ফিকহি আলাল মাযাহিবিল আরবা'আঃ ১/৫৪৬)
আত্মীয় স্বজন এবং গরিব-মিসকিনদেরকে দান সাদকার মাধ্যমে সাহায্য সহযোগিতা করা। ইলমে দীন হাসিল করা, কুরআন মাজিদ তেলাওয়াত করা। দরুদ শরীফ ও যিকির-আযকারে সাধ্যমতে লেগে থাকা এবং এ'তেকাফ করা। যেমন:
ومنها الإكثار من الصدقة والإحسان إلى ذوي الأرحام والفقراء والمساكين . ومنها الاشتغال بالعلم وتلاوة القرآن والذكر والصلاة على النبي صلى الله عليه وسلم كلما تيسر له ذلك ليلا أو نهارا ومنها الاعتكاف كتاب الفقه على المذاهب الأربعة(٥٤٦/١)
উত্তর প্রদানে
মুফতি মুহাম্মদ আবু সালেহ
মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল