কতগুলো বিষয় এমন আছে যেগুলোর কারণে রোযা নষ্ট না হলেও অবশ্যই মাকরুহ হবে। তাই সেগুলো থেকেও বেঁচে থাকা উচিত। নিম্নে সেসব বিষয় বর্ণনা করা হলো।অযথা কোনো কিছু চিবিয়ে স্বাদ গ্রহণ করা মাকরুহ। যদিও তার রস পেটে প্রবেশ না করে, يكره للصائم ثم فعل أمور أولا ذوق شيئ لم يتحلل منه ما يصل الي جوفه (كتاب الفقه على المذاهب الأربعة : (٥٣٩/١)

স্ত্রীকে চুম্বন করা। . تقبيل امرأة )কিতাবুল ফিকহি আলাল মাযাহিবিল (আরবা'আ: ১/৫৩৯)মুখে থুথু জমা করে গিলে ফেলা, جمع ريقه في فمه ثم ابتلاعه ) কিতাবুল ফিকহি আলাল মাযাহিবিল আরবা'আ: ১/৫৩৯) রোযাবস্থায় কাউকে রক্ত দেয়া মাকরুহ। যদি রক্ত দেয়ার কারণে রোযাদার দংর্বল হয়ে যায়। (কিতাবুল ফিকহি আলাল মাযাহিবিল আরবা'আ: ১/৫৩৯)

রোযাবস্থায় ঝগড়া-ঝাটি গাল-মন্দ করা মাকরুহ। এমনকি পশু পাখির সাথেও দুর্ব্যবহার করা মাকরূহ। (জাওয়াহিরুল ফিকহ: ১/৩৭৯) টুথপেস্ট-টুথপাউডার, মাজন বা কয়লা দিয়ে দাঁত মাজা মাকরুহ, (জাওয়াহিরুল ফিকহ: ১/৩৭৯)

উত্তর প্রদানে

মুফতি মুহাম্মদ আবু সালেহ

মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল