রোযাবস্থায় হানাফী মাযহাবে মিসওয়াক করার অনুমতি আছে। যদিও তা তাজা ডালের হোক এবং তার নির্দিষ্ট কোনো স্বাদ থাকুক। তবে আবু ইউসুফ রহ. পানিতে ভিজিয়ে মেসওয়াক করা মাকরূহ বলেছেন। খুলাসাতুল ফতোয়ায় আছে-

وَلَا بَأْسَ بِالسَّوَاكِ الرَّطْبِ وَالْيَابِسِ فِي الْغَدَاةِ وَالْعَشِيَ عِنْدَنَا قَالَ أَبُو يُوسُفَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى يُكْرَهُ الْمَبْلُولُ بِالْمَاءِ. (خلاصة الفتاوى: (٢٦٦/١)

কিন্তু টুথ পাউডার ও পেস্ট এর বিষয়টি ভিন্ন। কেননা, তাতে অনেক স্বাদ অনুভব হয়। তাছাড়া এটাকে মেসওয়াকও বলা হয় না এবং এর দ্বারা মিসওয়াকের সুন্নাতও পুরোপুরি আদায় হয় না। সুতরাং ভীষণ কোনো প্রয়োজন ছাড়া রোযা অবস্থায় এর ব্যবহার মাকরূহ। তবে কোনো রকম ওযর ও অপারগতা হলে ভিন্ন কথা। যেমন ওযরের কারণে কোনো জিনিস চাখা ও চিবিয়ে স্বাদ নেয়ার অনুমতি রয়েছে। আলমগীরীতে আছে- وكره ذوق شيئ ومضغه بلا عذر. অর্থাৎ বিনা কারণে কোনো বস্তুর স্বাদ বা মুখে নিয়ে চিবানো মাকরুহ। (ফাতাওয়া আলমগীরী: ১/১৯৯)

 

উত্তর প্রদানে

মুফতি মুহাম্মদ আবু সালেহ

মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল