রোযাবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোযা ভেঙ্গে যাবে। তবে যদি রোযাবস্থায় বাধ্য হয়ে কখনো ইনহেলার ব্যবহার করতেই হয়, তাহলে রমযানের পর পর শুধু ঐ দিনের রোযা কাযা করতে হবে, কাফ্ফারা ওয়াজিব হবে না। কিন্তু যদি রোগীর অবস্থা এমন হয় যে, ইনহেলার ব্যবহার ছাড়া থাকতেই পারে না, তাহলে রোযা না রেখে ফিদিয়া দিবে।
(ফতোয়ায়ে হাক্কানিয়া: ৪/১৭০)
উত্তর প্রদানে
মুফতি মুহাম্মদ আবু সালেহ
মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল