প্রত্যেক সুস্থ মস্তিষ্কসম্পন্ন বালেগ মুসলমানের উপর রোযা ফরয। আল্লাহ তাআলা ইরশাদ করেন, "তোমাদের মধ্যে যে ব্যক্তিই রমযান মাস পাবে সে যেন অবশ্যই রোযা রাখে"। (সুরা বাকারা: ১৮৫)

আর মাহে রমযান আরম্ভ হয় শাবানের ২৯ তারিখ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা প্রমাণিত হলে পরদিন থেকে; নতুবা শাবান মাসের ৩০ দিন পূর্ণ হলে পরদিন থেকে রোযা রাখা ফরয।

রাসূল সা. ইরশাদ করেন

لا تَصُومُوا حَتَّى تَرَوُا الْهِلَالَ، وَلَا تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ،

অর্থাৎ তোমরা রমযানের চাঁদ না দেখে রোযা রাখবে না।

فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا العِدَّةَ ثَلَاثِينَ

আকাশ মেঘাচ্ছন্ন থাকায় তোমরা রমযানের চাঁদ না দেখতে পারলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে। (মুসান্নাফ আ. রায্যাক হাদিস নং৭৩০১)

 

উত্তর প্রদানে

মুফতি মুহাম্মদ আবু সালেহ

মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল