মুহতারাম! জনৈক ব্যক্তি সেহরী খাওয়ার পর সময় আছে ভেবে স্ত্রী সহবাস করে, পরে জানতে পারে যে সময় শেষ হয়ে গিয়েছিল। জানার বিষয় হলো তার রোজার কি হুকুম কাফফারা আসবে কি? ইল্লত সহ জানাবেন।
নিবেদক, উসামা বিন শফি
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
শরয়ী দৃষ্টিতে যদি কোন রোজাদার সুবহে সাদিকের পর সময় আছে ভেবে রোজার প্রতিবন্ধক মূলক কোনো কাজ করে তাহলে তার রোজা ফাসেদ হয়ে যায়। এবং উক্ত রোজার কাজা আদায় করা আবশ্যক হয়। সুতরাং প্রশ্নোক্ত সুরতে জনৈক ব্যক্তি সুবহে সাদিকের পর রোজা ভাঙ্গার ইচ্ছা না থাকা সত্ত্বেও সময় আছে ভেবে স্ত্রীর সাথে সহবাস করার কারণে তার রোজা ফাসেদ হয়ে গিয়েছে। ফলে উক্ত রোজার কাজা আদায় করা আবশ্যক। আর উক্ত কাজটি রোজা ভাঙ্গার ইচ্ছায় না করায় তার উপর কাফফারা আসবে না।
সূত্র:আল ফিকহুল হানাফী: ১/৪১৫ দারুল কলম,ফতোয়ায়ে শামী: ৩/৪৩৬ আজহার,বাহারুর রায়েক: ২/৫০৮-৫০৯ জাকারিয়া,ফতোয়ায়ে মাহমুদিয়া: ১৫/১৮৯ জাকারিয়া।
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতি মুহাম্মদ আবু সালেহ
মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল