জনাব, গর্ভবতী ও দুগ্ধদাতা নারীর রোজার বিধান কি? কি পরিমাণ ক্ষতির আশংকা হলে তাদের রোজা ছেড়ে দেওয়ার অনুমতি রয়েছে। শরয়ী দৃষ্টিতে এর নিরুপণ পদ্ধতি কি হবে?
নিবেদক , আমাতল্লাহ আয়েশা
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
শরয়ী দৃষ্টিতে গর্ভবতী ও দুগ্ধদাতা নারী রোযার কারণে নিজের উপর কিংবা বাচ্চার উপর ক্ষতির অশংকা হলে তাদের রোযা না রাখার অবকাশ রয়েছ। সুতরাং প্রশ্নোত্ত সুরতে গর্ভবতী ও দুগ্ধদাতা নারী অভিজ্ঞ কোন মুসলিম ডাক্তারের পরামর্শে অথবা নিজ পূর্ব অভিজ্ঞতার আলোকে নিজের উপর কিংবা বাচ্চার উপর কোন ধরনের ক্ষতির প্রবল আশংকা হলে, তাদের রমজান মাসে রোযা না রাখার অবকাশ রয়েছে। অবশ্য পরে রোয়া কাযা করে নিতে হবে।
সূত্র:বুখারী শরীফ (২/৭৪৭, অধ্যায় নং ২৫), বাদায়েউস সানায়ে (২/২৫, যাকারিয়া), হেদায়া (৩/১২১, বুশরা),
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতি মুহাম্মদ আবু সালেহ
মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল