হযরত, মাসুদ মহসিন গত রমজানে হঠাৎ অসুস্থ হয়ে তিন দিন বেহুশ হয়ে লাইভ সাপোর্টে থাকেন।আমার জানার বিষয় হলো , উক্ত তিনদিনের রোজার ক্ষেত্রে তার করণীয় কি? কাযা করতে হবে কি হবে না? ইল্লতসহ বিস্তারিত জানাবেন।
নিবেদক, সালমান হাবীব
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
শরীয়তে রোজা শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো রোজার নিয়তে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও রোজা ভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা। সুতরাং প্রশ্নোত্তর সুরতে প্রথম দিন পানাহার না করলে প্রথম দিনের রোজা হয়ে যাবে এবং দ্বিতীয় ও তৃতীয় দিনের রোজা কাযা করতে হবে। কেননা সে বেহুশ থাকায় এই দুই দিন রোজার নিয়ত করতে অক্ষম বা অপারগ ছিল।
সূত্র:আল ইনায়া ২/৩৭১ পৃষ্ঠা রশিদিয়া, ফাতহুল কদিরে আলকিফায়া ২/৯৩ রাশিদিয়া,মোহীতে বোরহানি ৩/ ৩৬৮ ইদারাতুল কোরআন,
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতি মুহাম্মদ আবু সালেহ
মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল