মুহতারাম! জনাবা শাহেদা একজন ধার্মিক মহিলা। তিনি চান যে রমযানেই সকল রোজা পরিপূর্ণ রাখবেন, তাই তিনি ঔষধ খেয়ে তার পিরিয়ড বন্ধ করতে চান। এখন তার জন্য এভাবে পিরিয়ড বন্ধ করে রোজা রাখা কি তার জন্য বৈধ হবে? এ ক্ষেত্রে তার করণীয় কি? শরয়ী আলোকে জানাবেন।

নিবেদক: আতাউর রহমান - বগুড়া




  الجواب باسم ملهم الصِّدق و الصّواب

পিরিয়ড (রক্তস্রাব) মহিলাদের স্বভাবজাত প্রকৃতিক বিষয়। ওষুধ সেবন বা কৃত্রিম উপায়ে পিরিয়ড বন্ধ রাখা বৈধ। তবে চিকিৎসকদের মতে ক্ষতিকর হওয়ায় তা সমীচীন হবে না।

সুতরাং প্রশ্নোক্ত শাহেদা বেগমের জন্য ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে রমযানের রোজা রাখা উচিৎ হবে না। তথাপিও তিনি এমন করলে রোজা আদায় হয়ে যাবে।

সূত্র: রদ্দুল মুহতার (২/২৪৮ দারুস সাকাফা),ফতোয়ায়ে হিন্দিয়া (১/৯০ মাকতাবা যাকারিয়া), জাওহারা (১/৮৩ হক্কানিয়া)


و الله اعلم بالصواب



উত্তর প্রদানে

মুফতি মুহাম্মদ আবু সালেহ

মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল