নামাজে মহিলাদের সতর কতটুকু?
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
উত্তর : গ্রহণযোগ্য মতানুযায়ী মহিলাদের চেহারা, হাতের কব্জি থেকে তালু ও পাচ আঙ্গুল এবং পায়ের টাকনুর নিচ থেকে অবশিষ্ট অংশ ব্যতীত পূর্ণ শরীর নামাজে ঢেকে রাখতে হবে।
সুতরাং উল্লেখিত অঙ্গগুলো ব্যতীত যদি কোন অঙ্গের এক চতুর্থাংশ বের হয়ে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে ফলে সেই নামাজ পুনরায় পড়তে হবে। যেমন মাথার চার ভাগের এক ভাগ বের হয়ে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে।
পায়ের উভয় টাখনু অবশ্যই সতরের অন্তর্ভুক্ত তবে সেটা যদি ঢেকে রাখা নাও হয় তবুও নামাজ হয়ে যাবে কারণ টাকনু পায়ের এক চতুর্দশের চেয়ে কম।
الادلة الشرعية
غنية المتملي ٢١٠
مجمع الانهر ١/٢٢٢
وفي الدر المنتقى : ان الكعب تبع للساق الركبة تبع للفخذ فانكشافهما غير مانع لانهما دون الربع
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতি মুঈনুল ইসলাম
মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি ফাতাওয়া ও মাসায়েল