الجواب باسم ملهم الصِّدق و الصّواب 

মুফতি বা কাজির জন্য যদি সরকার থেকে বেতন নির্ধারিত থাকে তাহলে তাদের জন্য বিচার করে বা ফতোয়া দিয়ে নিজে বিনিময় নেওয়া জায়েজ নেই।

সুতরাং মাদ্রাসার পক্ষ থেকে বেতনভুক্ত কোন মুফতি  ফতোয়া দিয়ে বিনিময়  নিতে পারবেনা বরং ফতোয়ার জন্য নির্ধারিত ফি মাদরাসায়  জমা দিতে হবে।তবে  কেউ যদি ব্যক্তিগতভাবে ফতোয়ার জিম্মাদারী আদায় করে তাহলে তার জন্য বিনিময় নেওয়া জায়েজ আছে তবে মুফতির জন্য হাদিয়া গ্রহণ করার সুযোগ আছে।হানাফী ফিকহের  প্রসিদ্ধ গ্রন্থ রদ্দুল মুহতারে আছে।

وفىردالمحتار : انهيجوزللاماموالمفتيقبولالهديةواجابةالدعوةالخاص

শরহু উকুদি রাসমিল মুফতি ১২,শামী ৭/১৭২,রদ্দুল মুহতার ৮/৪৯

و الله اعلم بالصواب

উত্তর প্রদানে

 মুফতি মুঈনুল ইসলাম

মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি  ফাতাওয়া ও মাসায়েল