দীর্ঘদিন হায়েজ না হলে তালাকপ্রাপ্তা নারীর ইদ্দত—ফিকহি বিশ্লেষণ
তালাকের পর দীর্ঘদিন ঋতুস্রাব না হলে ইদ্দত কীভাবে পূর্ণ হবে?
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
উত্তর : তালাকের পর কোনো নারীর জন্য ইদ্দত পালন করা শরীয়তের আবশ্যকীয় বিধান। স্বাভাবিকভাবে যেসব নারীর হায়েজ হয়, তাদের ইদ্দত তিন হায়েজ।
এখন কথা হল সন্তান প্রসবের পর অনেক সময় দেখা যায় এক থেকে দুই বছর পর্যন্ত মাসিক বন্ধ থাকে এমতাবস্থায় স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে এ মহিলার ইদ্দত অনেক লম্বা হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি যা তার জন্য অনেক কষ্টকর, বিশেষত যে মহিলার ভরণ পোষণের কোন ব্যবস্থা নেই তার জন্য মারাত্মক ক্ষতিকর এক্ষেত্রে তার করনীয় কি?
উত্তর : এ মহিলার যেহেতু নিয়মিত হায়েজ হয় কিন্তু সন্তান প্রসবের কারণে স্বাভাবিকভাবে তা বিলম্বিত হচ্ছে এজন্য সে যদি ঔষধ ব্যবহারের মাধ্যমে হায়েজ চালু করে এবং এর মাধ্যমে তিন হায়েজ গণনা করে ইদ্দত পরিপূর্ণ করে তাহলে তা ইসলামি দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হবে এবং ইদ্দত পরবর্তী অন্যত্র বিবাহে আবদ্ধ হতে পারবে।
ফিকহেহানাফীরগ্রহণযোগ্যকিতাবরদ্দুলমুহতারেআছে
وفي رد المحتار : لو انقطع دمها فعاجلتها بدواء حتى رات صفرة في ايام الحيض اجاب بعض المشايخ بانه تنقضي به العدة (٣/٥٠٥)
এখন যদি এমন হয় যে মহিলার দীর্ঘ সময় থেকে ঋতুস্রাব বন্ধ এমতাবস্থায় স্বামী যদি তাকে তালাক দিয়ে থাকে , তাহলে শরিয়ত এখানে নারীর বাস্তব অবস্থার প্রতিও দৃষ্টি রেখেছে।
এক্ষেত্রে প্রথমেই ঐ নারীর জন্য কর্তব্য হলো উপযুক্ত চিকিৎসা গ্রহণ করা, যেন স্বাভাবিকভাবে ঋতুস্রাব পুনরায় শুরু হয়। চিকিৎসার মাধ্যমে যদি হায়েয ফিরে আসে, তাহলে হায়েযের হিসাব অনুযায়ীই ইদ্দত পূর্ণ করবে—অর্থাৎ তিনটি পূর্ণ ঋতুস্রাব সম্পন্ন হলে ইদ্দত শেষ হবে অতঃপর অন্যত্র বিবাহ বদ্ধ হতে পারবে ।
কিন্তু চিকিৎসা গ্রহণের পরও যদি হায়েজ স্বাভাবিক না হয় বরং এ হালতে একটানা পূর্ণ এক বছর অতিবাহিত হয়ে যায়, উক্ত মহিলার ক্ষেত্রে হানাফী মাযহাবের সিদ্ধান্ত হলো সে হায়েজ আসার সর্বোচ্চ বয়স পর্যন্ত অপেক্ষা করবে কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া এবং এ অনুযায়ী চলা বাস্তবই কঠিন যা একজন মহিলার দ্বীনি এবং দুনিয়াবী ক্ষতির মারাত্মক আশঙ্কা রয়েছে তাই মালিকি মাযহাবের মতানুসারে আমাদের ফুকাহায়ে কেরামের সিদ্ধান্ত অনুযায়ী এক বছর পূর্ণ হওয়ার সাথে সাথে তার ইদ্দত সম্পন্ন বলে গণ্য হবে এবং সে চাইলে অন্যত্র বিবাহে আবদ্ধ হতে পারবে ।
البحر الرائق (١١/٤٨)
ونقل في المجمع ان مالكا يقول ان عدتها تنقضي بمضى حول
رد المحتار ٣/٥٠٨
لكن قد علمت ان المعتمد عند المالكية تقدير العدة بحول ونقله ايضا في البحر عن المجمع معزيا لمالك
ইমদাদুল ফাতাওয়া ২/৪৯০,ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ ১০/৩০৩,আহসানুল ফাতাওয়া ৫/৪৩৫
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতি মুঈনুল ইসলাম
মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি ফাতাওয়া ও মাসায়েল