ঈদ ও জুমআর নামাযে সিজদায় সাহু রহিত হওয়ার বিধান
জুমআ ও ঈদের জামাত যদি এত বড় হয় যে সিজদায় সাহু আদায় করলে মানুষের মাঝে ফিতনা তৈরীর সম্ভাবনা আছে। তাহলে সিজদায় সাহু মাফ হয়ে যাবে আর যদি জামাত ছোট হয় যাতে সিজদায় সাহু আদায় করার মাধ্যমে ফিতনার সম্ভাবনা থাকে না তখন ওয়াজিব ছুটে যাওয়ার কারণে সিজদায় সাহু মাফ হবে না বরং করতে হবে
আল্লামা শামি রাহিমাহুল্লাহ বলেন যে অন্যান্য নামাজের ক্ষেত্রেও একই হুকুম তথা জামাত যদি এমন বড় হয় যেখানে সিজদা সাহু আদায় করার মাধ্যমে ফিতনার সম্ভাবনা রয়েছে তখন ইমামের জন্য উচিত সিজদায় সাহু না করা
( সংযোজন :
তবে বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত ভাবে অনেক দূর পর্যন্ত ইমামের নামাজের হালত মুক্তাদের কাছে সুনিশ্চিত পাবে স্পষ্ট হওয়া সম্ভব ফলে ফিতনার সম্ভাবনা প্রায়ই নাই)
স্বামী ২/৫৬০,হাশিয়াতুত তাহতাবী ৪৬৬,আহসানুল ফাতাওয়া ৪/৩৯
উত্তর প্রদানে
মুফতি মুঈনুল ইসলাম
মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি ফাতাওয়া ও মাসায়েল