উত্তর : ইদ্দত পালনকারী মহিলা চাই সে স্বামী মারা যাওয়ার কারণে ইদ্দত পালন করুক বা তালাকের কারণে দুজন ই জরুরাতে শাদিদার কারণে ঘর থেকে বের হতে পারবে যেমন ঘর ভেঙ্গে গেছে অথবা ওই ঘরে ইদ্দত পালন করা কোন কারনে সম্ভব নয় বা এমন অসুস্থ যার কারণে ডাক্তার দেখানো আবশ্যক এমতাবস্থায় ইদ্দত পালনকারী মহিলা ঘর থেকে বের হতে পারবে।
তালাকের ইদ্দত পালনকারী মহিলা উপার্জনের জন্য ঘর থেকে বের হতে পারবে না।
তবে স্বামী মারা যাওয়ার কারণে ইদ্দত পালনকারী মহিলার সংসার চলার কোন ব্যবস্থা যদি নাই থাকে তাহলে একান্ত অনন্যপায় হয়ে উপার্জনের জন্য দিনে ঘর থেকে বের হতে পারবে।
শামী ৫/২৩৫,বাদায়ী ৩/২০৫,হিন্দিয়া ১/৫৩৪
উত্তর প্রদানে
মুফতি মুঈনুল ইসলাম
মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি ফাতাওয়া ও মাসায়েল