ফিকহ তালাক

শর্তযুক্ত তিন তালাক থেকে মুক্তির উপায়

    

 

কোন ব্যক্তি তার স্ত্রীকে বলে যে  যদি তুমি আমার ঘরে  প্রবেশ কর তাহলে তিন তালাক এভাবে শর্তের সাথে তালাককে  যুক্ত করে তাহলেঘরে প্রবেশ করার সাথে সাথে উক্ত মহিলার উপর তিন তালাক পতিত হয়ে যাবে

তবে এ ধরনের শর্ত যুক্ত তালাক স্ত্রীর উপর পতিত হওয়া থেকে মুক্তির উপায় হল প্রথমে  স্বামী স্ত্রীকে এক তালাক দিয়ে দিবে আর এভাবে ইদ্দত পরিপূর্ণ হয়ে স্বামী-স্ত্রীর   বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে  অতঃপর উক্ত স্ত্রী শর্ত যুক্ত স্থানে প্রবেশ করবে  অতঃপর নতুন মোহন নির্ধারণ করে সাক্ষীর উপস্থিতিতে উভয়জন বিবাহে আবদ্ধ হবে এবং উক্ত স্বামী দুই তালাকের মালিক থাকবে আর এভাবে একজন অপরজনের উপর স্থায়ীভাবে হারাম হওয়া থেকে মুক্ত হয়ে যাবে।

রদ্দুল মুহতার ৪/৬০৯ বাবুত তালীক,  আহসানুল ফাতাওয়া ৫/১৫৬.


 উত্তর প্রদানে

 মুফতি মুঈনুল ইসলাম

মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি  ফাতাওয়া ও মাসায়েল

০৮ জানুয়ারী ২০২৬