ফিকহ নামায/সালাত

নামাজের সিজদায় পা মাটিতে না রাখলে

প্রশ্ন :সিজদায় দু পা মাটিতে রাখা কি আবশ্যক ?

   الجواب باسم ملهم الصِّدق و الصّواب

অধিকাংশ ফুকাহার মতে  নামাজের সিজদাতে দুই পায়ের কমপক্ষে এক আঙ্গুলের মাথা জমিনে রাখা ফরজ সুতরাং যদি  মুসল্লী  সিজদাতে সর্বনিম্ন  এক তাসবীহ পরিমাণ সময় পায়ের একটি আঙ্গুল জমিনে না রাখে  তাহলে তার সিজদা আদায় না হওয়ার কারণে নামাজ শুদ্ধ হবে না আর যদি তিন তাসবিহ পরিমাণ সময় দুই পা মাটি থেকে পৃথক রাখে তাহলে  অগ্রগণ্য মতানুযায়ী তার নামাজ হবে না

হালবী কাবির ২৮৫,ফাতহুল কাদির ১/৩০৫.,মাহমুদিয়া ২/২০৫,আপকে মসাইল ২/৩১৬


و الله اعلم بالصواب


 উত্তর প্রদানে

 মুফতি মুঈনুল ইসলাম

মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি  ফাতাওয়া ও মাসায়েল

📋 ফতোয়া পর্যালোচনা ও অনুমোদন:

* এই সমাধানটি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের হানাফি ফিকহের নির্ভরযোগ্য মূলনীতি অনুযায়ী মুফতি শরীফ মালিক (প্রধান মুফতি) এবং ফতোয়া পর্যালোচনা প্যানেল দ্বারা কিতাবের সুস্পষ্ট রেফারেন্সসহ সম্পাদিত ও অনুমোদিত।

০৮ January ২০২৬ পঠিত: বার