ফিকহ নামায/সালাত

মাসবুক ব্যক্তি যদি শেষ বৈঠকে ইমামের সাথে সালাম ফিরায়

প্রশ্ন :মাসবুক ব্যক্তি শেষ বৈঠকে যদি ইমামের সাথে সালাম ফিরায় তাহলে তার হুকুম কি?

  الجواب باسم ملهم الصِّدق و الصّواب

 

উত্তর : শেষ বৈঠকে মাসবুক ব্যক্তি যদি ইমামের সালামের আগে সালাম ফিরিয়ে নেয় তাহলে তার নামাজ  নষ্ট হবে না

আর যদি ইমামের সালাম এর সাথে সাথে মাসবুক  ব্যক্তি সালাম ফিরায় তথা ইমামের আসসালামু শব্দের মিমের সাথে মুক্তাদী ও যদি আসসালামু বলে তাহলে সিজদায় সাহু অবশ্যক হবে না । আর যদি ইমামের সালামের পরে সালাম ফিরায় যা সাধারণত হয়ে থাকে তাহলে সিজদায়ে সাহু আবশ্যক হবে তথা অবশিষ্ট নামাজ পরিপূর্ণ করার পর সিজদায় সাহু আদায় করে নিবে,আর যদি মাসবুক  স্বেচ্ছায় সালাম ফিরায় তাহলে সর্বাবস্থায় তার নামাজ পুনরায় আদায় করতে হবে।

রদ্দুল মুহতার ১/৬৯৬,আহসানুল ফাতাওয়া  ৪/২৮

و الله اعلم بالصواب


 উত্তর প্রদানে

 মুফতি মুঈনুল ইসলাম

মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি  ফাতাওয়া ও মাসায়েল


📋 ফতোয়া পর্যালোচনা ও অনুমোদন:

* এই সমাধানটি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের হানাফি ফিকহের নির্ভরযোগ্য মূলনীতি অনুযায়ী মুফতি শরীফ মালিক (প্রধান মুফতি) এবং ফতোয়া পর্যালোচনা প্যানেল দ্বারা কিতাবের সুস্পষ্ট রেফারেন্সসহ সম্পাদিত ও অনুমোদিত।

০৮ January ২০২৬ পঠিত: বার