ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মতে বিতর নামাজ ওয়াজিব  তবে ইমাম আবু ইউসুফ ও ইমাম মোহাম্মদ রাহিমাহুমাল্লার  মতানুযায়ী বিতর নামাজ সুন্নত

সুতরাং  ইমাম আবু হানিফার মতে বিতর নামাজ  স্বয়ংসম্পূর্ণ একটি ইবাদত কোন নামাজের অনুগামী নয় তবে সর্বসম্মতিক্রমে সুন্নত নামাজ ফরজ নামাজের অনুগামী

তবে ভিতরের ওয়াক্ত  এশার ওয়াক্তই এটাই হানাফী মাজহাব তবে ইমাম আবু হানিফার মতে এশা এবং বিতর নামাজের মধ্যে তারতিব ওয়াজিব সুতরাং কেউ যদি স্বেচ্ছায় ওয়াজিব লঙ্ঘন করে তথা এশার নামাজ আদায় করার পূর্বে বিতরের নামাজ আদায় করে ফেলে তাহলে   তারতিব লঙ্গনের কারণে এশার নামাজ আদায় করার পর পুনরায় বিতর নামাজ পড়তে হবে

তবে যদি কোন ওজরের কারণে বা ভুলে অথবা এশার নামাজ সুন্নত বিতিরসহ আদায় করার পর যদি জানা যায় যে এশার নামাজ  ফাসিদ হয়ে গেছে তখন বিতির নামাজ আদায় করতে হবে না কেননা এশার নামাজ ফাঁসিদ হয়ে যাওয়ার কারণে তারতিব রহিত হয়ে গেছে  তবে এশার ফরজকে পুনরায় পড়ার পর সুন্নত পড়ে নিতে হবে কেননা সুন্নত ফরজের অনুগামী তাই ফরজের সমস্যা হওয়ার কারণে সুন্নত নামাজ আদায় করা জরুরী তবে বীতির যেহেতু ফরজের অনুগামী নয় বরং সম্পূর্ণ একটা এবাদত বিধায় বীতির শুদ্ধ হয়ে যাবে

নুরল ঈযাহ ৪৭ আওতুস সালাত,ইনায়া ১/২২৬,বাদায়ি ১/২৭২,হিন্দিয়া ১/৫১,কাসিমিয়া ৮/১৩৬

و الله اعلم بالصواب



  উত্তর প্রদানে

 মুফতি মুঈনুল ইসলাম

মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি  ফাতাওয়া ও মাসায়েল