ভুলক্রমে প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যাওয়ার পর পুনরায় বৈঠকে ফিরে আসলে তার বিধান কি
প্রশ্ন :অনেক সময় দেখা যায় ইমাম তিন রাকাত অথবা চার রাকাত বিশিষ্ট নামাজে ভুলবশত প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যায় অতঃপর মুসল্লিদের লোকমার মাধ্যমে প্রথম বৈঠকে ফিরে আসে প্রশ্ন হল এ কাজ কি ঠিক হয়েছে? এমন হলে নামাজের ব্যাপারে শরীয়তের বিধান কি?
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
উত্তর : যদি কখনো ভুলবশত প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যায় তখন করণীয় হলো প্রথম বৈঠকে আর ফিরিয়ে না আসা বরং নামাজের শেষে সাহু সিজদা করার মাধ্যমে নামাজ পরিপূর্ণ করা আর যদি দাঁড়ানোর পর প্রথম বৈঠকে ফিরে আসে তাহলে এমন নামাজের ব্যাপারে মতানৈক্য রয়েছে তবে বিশুদ্ধতম মতানুযায়ী বান্দার আমলকে বিনষ্ট করা থেকে হেফাজ ও শৈথিল্য প্রদর্শনপূর্ব নামাজ শুদ্ধ হয়ে যাবে এবং নামাজের শেষে সাহু সিজদা আদায় করে নিবে
নুরুল ইযাহ / ৭৮ বাবু সুজুদুস সাহয়ি,মারাকিউল ফালাহ ৮৯ একই বাব,হাশিয়াতুত তাহতাবি ১০৩ একই বাব
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতি মুঈনুল ইসলাম
মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি ফাতাওয়া ও মাসায়েল