ইদ্দত চলাকালীন সময়ে বিবাহ বৈধ কি না?
ইদ্দতের ভিতরে বিবাহ বর্তমান সমাজে অনেক সময় দেখা যায় একটা মেয়ের তালাক হওয়ার পর ইদ্দতের ভিতরে অন্যত্র বিবাহের আবদ্ধ হয়ে যায়। প্রশ্ন হল ইসলাম কি এ বিবাহকে বৈধ বলে কি না?
মাইশা
নারায়ণগঞ্জ ।
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
উত্তর : এমন মহিলার ইদ্দত পালন করার বিষয়টি জানার পরও যদি ইদ্দত এর ভিতরে কোন পুরুষ তাকে বিয়ে করে তাহলে এমন বিবাহ মৌলিকভাবে সংগঠিতই হবে না বরং সেটা গুনাহের কাজ হিসেবে বিবেচিত্। আর যদি ইদ্দত পালনের বিষয়টি না জেনে কোন পুরুষ যদি তাকে বিবাহ করে তাহলে এমন বিবাহ ফাসিদ হিসেবে গণ্য হবে।
এক্ষেত্রে করণীয় হলো উক্ত মহিলাকে এক তালাক দিয়ে দেওয়া অতঃপর ইদ্দতের ভিতর স্বামী চাইলে তাকে বিবাহ করতে পারবে ইদ্দত পালন করার প্রয়োজন নেই।
তবে উক্ত তালাকপ্রাপ্ত মহিলা তালাকদানকারী স্বামী ছাড়া অন্যত্র বিবাহে আবদ্ধ হতে চাইলে অবশ্যই ইদ্দত পালন করা জরুরী
রদ্দুল মুহতার ৪/২৭৪, হিন্দিয়া ১/২৮০,মাহমুদিয়া ১১/১৩৮
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতি মুঈনুল ইসলাম
মুতাখাস্সিস ফিল ফিকহ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি ফাতাওয়া ও মাসায়েল