প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকে টাকা রেখে মাসে মাসে পেনশন আকারে উঠালে জায়েয হবে কি না?


الجواب باسم ملهم الصِّدق و الصّواب


উত্তর : আপনার প্রশ্নটি অস্পষ্ট। যদি ব্যাংকে টাকা রেখে তাদের থেকে প্রাপ্ত সুদ গ্রহণের কথা জিজ্ঞেস করে থাকেন তবে শরীয়তের দৃষ্টিতে এমনটি করার সুযোগ নেই। ইসলামে সুদ গ্রহণ ও প্রদান করা সুস্পষ্টভাবে হারাম ও মারাত্মক কবীরা গুনাহ।


[সূরা বাকারা : ২৭৫; সহীহ বুখারী ১/২৮০; সুনানে আবু দাউদ ২/১১৭; আলবাহরুর রায়েক ৬/১২২; আদ্দুররুল মুখতার ৫/১৬৬; তাকমিলা ফাতহুল মুলহিম ১/৬১৯; বুহুছ ফী কাযায়া ফিকহিয়্যাহ মুআছিরা ১/৩৩৯]


উত্তর প্রদানে

মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল