ফিকহ ব্যাংক/বীমা

সুদী ব্যাংকের ম্যানেজারের সন্তানকে পড়িয়ে বেতন নেয়ার হুকুম


প্রশ্ন: আমি এক ব্যক্তির ছেলেকে প্রাইভেট পড়াতে চাই। সে এ বাবদ আমাকে মাসে পাঁচ হাজার টাকা দিবে বলেছে। কিন্তু লোকটি সোনালী ব্যাংকের ম্যানেজার। এই চাকুরিই তার আয়ের একমাত্র উৎস। আমি তার ছেলেকে পড়ালে তার ঐ আয় থেকে বেতন নিতে পারব কি না?

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে বাস্তবেই যদি ঐ ব্যক্তির অন্য কোনো হালাল উপার্জন না থাকে তবে তার ছেলেকে পড়ানোর বিনিময়েও তার থেকে বেতন গ্রহণ করা জায়েয হবে না। কেননা ছাত্র পড়ানোর পেশা যদিও বৈধ কিন্তু এক্ষেত্রে বেতন যে টাকা থেকে দেওয়া হচ্ছে তা হারাম হওয়ার বিষয়টি আপনার জানা আছে। সুতরাং জেনেশুনে হারাম অর্থ থেকে পারিশ্রমিক গ্রহণ করা বৈধ হবে না।

[আলআশবাহ ওয়ান নাযাইর ৩/২৩৪; আদ্দুররুল মুখতার ৫/৯৮; ফাতাওয়া খানিয়া ৩/৪০০; ফাতাওয়া বাযযাযিয়া ৬/৩৬০; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৪২; ইতরুল হিদায়া ৬৮]


উত্তর প্রদানে

 

মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল

০৫ জানুয়ারী ২০২৬