ফিকহ ব্যাংক/বীমা

ইসলামী ব্যাংক থেকে প্রাপ্ত মুনাফা মসজিদের কাজে ব্যয় করা যাবে কি?


الجواب باسم ملهم الصِّدق و الصّواب

প্রশ্ন : আমি একটি জামে মসজিদের ক্যাশিয়ার। আমাদের মসজিদ ফান্ডের উদ্বৃত্ত টাকা ইসলামী ব্যাংকের সেভিং একাউন্টে রাখা হয়েছে। তাতে মূল জমাকৃত টাকার উপর কিছু মুনাফাও যোগ হয়েছে। এখন উক্ত মুনাফার টাকা মসজিদের নির্মাণ কাজে ব্যয় করা শরীয়তসম্মত হবে কি না?

উত্তর : ইসলামী ব্যাংকগুলোর অনেক বিনিয়োগ পদ্ধতি এবং সেগুলোর প্রয়োগ এখনো পরিপূর্ণ শরীয়ত সম্মত হয় না। তাই তাদের থেকে প্রাপ্ত মুনাফা মসজিদে ব্যয় করা ঠিক হবে না।

[সহীহ মুসলিম, হাদীস ১৫৯৮; বাদায়েউস সানায়ে ৬/১৪৫; ফাতহুল কাদীর ৮/২৫৮; আলবাহরুর রায়েক ৮/১১৪]

উত্তর প্রদানে

মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল

📋 ফতোয়া পর্যালোচনা ও অনুমোদন:

* এই সমাধানটি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের হানাফি ফিকহের নির্ভরযোগ্য মূলনীতি অনুযায়ী মুফতি শরীফ মালিক (প্রধান মুফতি) এবং ফতোয়া পর্যালোচনা প্যানেল দ্বারা কিতাবের সুস্পষ্ট রেফারেন্সসহ সম্পাদিত ও অনুমোদিত।

০৫ January ২০২৬ পঠিত: বার