ওষুধ লিখে দেওয়ার বিনিময়ে ডাক্তারের কমিশন: শরয়ী দৃষ্টিতে জায়েয না হারাম?
প্রশ্ন:
মেডিসিন কোম্পানি যদি কোনো ডাক্তারকে তাদের ওষুধ লিখে দেওয়ার জন্য টাকা বা উপহার দেয়, সেটা কি জায়েয? অর্থাৎ ডাক্তার কি ওষুধ লিখে দেওয়ার কারণে কমিশন নিতে পারবে?
উত্তর:
স্পষ্টভাবে বুঝতে হবে যে চিকিৎসা ও ডাক্তারি এমন একটি পেশা যেখানে ডাক্তার রোগীর কল্যাণ ও মঙ্গলকেই সামনে রাখবে—এটা শরীয়ত ও নৈতিক উভয় দিক থেকেই তার দায়িত্ব।
তাই ডাক্তার ও রোগীর এমন কোনো লেনদেন, সেখানে রোগী বা ডাক্তার তার পেশার সঙ্গে খেয়ানত করে তা শরীয়তের দৃষ্টিতে বৈধ নয়।
অতএব, যদি ডাক্তার নিজের আর্থিক লাভ বা ব্যক্তিগত কোনো স্বার্থকে সামনে রেখে রোগীর প্রকৃত উপকারিতা উপেক্ষা করে চিকিৎসা বা ওষুধ প্রস্তাব করে, তবে এটি খেয়ানত এবং ডাক্তার গুনাহগার হবে এবং তার জন্য এর বিনিময়ে কোম্পানি থেকে কমিশন নেওয়াও জায়েয হবে না।
তবে যদি ডাক্তার রোগীর কল্যাণকে সামনে রেখে পূর্ণ সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সেই ওষুধই লিখে দেন যা রোগীর জন্য উপকারী ও উপযুক্ত, এবং নিম্নলিখিত শর্তগুলো মানা হয়, তবে কোম্পানি থেকে কমিশন/উপহার/সুবিধা নেওয়ার কিছুটা সুযোগ আছে—
শুধু কমিশন পাওয়ার জন্য নিম্নমানের, অপ্রয়োজনীয় বা অতি দামী ওষুধ প্রেসক্রাইব করা যাবে না ।
যদি অন্য কোনো কোম্পানির ওষুধ রোগীর জন্য বেশি উপকারী হয়,তাহলে সেটা লিখতে হবে । শুধু কমিশেন দেয়া কোম্পানির ওষুধ লিখে দেওয়া যাবে না ।
কোম্পানি যেন কমিশন বা উপহারের খরচ ওষুধের দাম বাড়িয়ে রোগীর কাছ থেকে আদায় না করে।
কোম্পানি যেন এই খরচ মেটাতে ওষুধের মান কমিয়ে না দেয়।
সংশ্লিষ্ট কোম্পানির ওষুধ আসলেই রোগীর জন্য উপকারী হতে হবে এবং একই ধরনের ও একই মানের অন্য ওষুধের তুলনায় বেশি দামী হতে পারবে না ।
যদি এ শর্তগুলো মানা না হয়, তবে ডাক্তারের জন্য কোম্পানি থেকে কিছু নেওয়া এবং কোম্পানির পক্ষে ডাক্তারকে কমিশন বা উপহার দেওয়া দুটোই শরীয়তের দৃষ্টিতে নাজায়েয হবে।
হাদিস ও ফিকহি দলিল :
"الحديث الثامن عن أبي هريرة رضي الله عنه: قوله: (المستشار مؤتمن) معناه أن المستشار أمين فيما يسأل من الأمور، فلا ينبغي أن يخون المستشير بكتمان مصلحته."
( شرح المشكاة للطيبي ، كتاب الآداب، باب الحذر والتأني في الأمور، ج:১০، ص:৩২২৫، ط:مكتبة نزار، شرح المشكاة للطّيبي)
“যার সঙ্গে পরামর্শ করা হচ্ছে, সে একজন আমানতদার। অর্থাৎ পরামর্শদাতা জিজ্ঞাসিত বিষয়ে পুরো সততা ও দায়িত্বশীলতা প্রদর্শন করবে। তাই তার উচিত নয় পরামর্শগ্রহীর কল্যাণ লুকানো বা তার সঙ্গে খিয়ানত করা।”
(কিতাবুল আদাব, বিষয়: সতর্কতা ও ধৈর্যশীলতা, খণ্ড: ১০, পৃষ্ঠা: ৩২২৫, মাকতাবাতুন নাজার)
"عن تميم الداري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: (الدين النصيحة. قلنا: لمن؟ قال: لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم). هذا حديث عظيم الشأن وعليه مدار الإسلام..... وأما نصيحة عامة المسلمين وهم من عدا ولاة الأمر فإرشادهم لمصالحهم في آخرتهم ودنياهم وكف الأذى عنهم فيعلمهم ما يجهلونه من دينهم ويعينهم عليه بالقول والفعل وستر عوراتهم وسد خلاتهم ودفع المضار عنهم وجلب المنافع لهم وأمرهم بالمعروف ونهيهم عن المنكر برفق وإخلاص والشفقة عليهم وتوقير كبيرهم ورحمة صغيرهم وتخولهم بالموعظة الحسنة وترك غشهم وحسدهم وأن يحب لهم ما يحب لنفسه من الخير ويكره لهم ما يكره لنفسه من المكروه والذب عن أموالهم وأعراضهم وغير ذلك من أحوالهم بالقول والفعل وحثهم على التخلق بجميع ما ذكرناه من أنواع النصيحة وتنشيط هممهم إلى الطاعات.... قال: والنصيحة لازمة على قدر الطاقة إذا علم الناصح أنه يقبل نصحه ويطاع أمره وأمن على نفسه المكروه فإن خشي على نفسه أذى فهو في سعة."
(شرح النبوي على مسلم ، كتاب الإيمان، باب بيان أن الدين النصيحة، ج:২، ص:৩৭/৩৯، ط: دار إحياء التراث العربي)
"وفي المصباح: الرشوة بكسر الراء ما يعطيه الشخص للحاكم وغيره ليحكم له أو يحمله على ما يريد."
(البحر الرائق، كتاب القضاء، أخذ القضاء بالرشوة، ج:৬، ص:২৮৫، ط: دار الكتاب الإسلامي )
আল-মিসবাহ গ্রন্থে এসেছে: رشوة (ঘুষ) অর্থ হলো কেউ বিচারক বা অন্য কারো কাছে এমন কিছু দেয়, যেন সে তার অনুকূলে রায় দেয় অথবা তাকে নিজের ইচ্ছানুযায়ী কাজ করায় ।
"[مطلب ضل له شيء فقال من دلني عليه فله كذا]
(قوله: إن دلني إلخ) عبارة الأشباه: إن دللتني. وفي البزازية والولوالجية: رجل ضل له شيء فقال: من دلني على كذا؟ فهو على وجهين: إن قال ذلك على سبيل العموم بأن قال: من دلني؟ فالإجارة باطلة؛ لأن الدلالة والإشارة ليست بعمل يستحق به الأجر. وإن قال على سبيل الخصوص بأن قال لرجل بعينه: إن دللتني على كذا فلك كذا. إن مشى له فدله فله أجر المثل للمشي لأجله؛ لأن ذلك عمل يستحق بعقد الإجارة إلا أنه غير مقدر بقدر، فيجب أجر المثل. وإن دله بغير مشي فهو والأول سواء."
(فتاوى شامي، كتاب الإجارة، باب فسخ الإجارة، ج:৬، ص:৯৫، ط: سعيد)
সংকলনে
মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল