নারীরা সফরে কোথায় নামায পড়বে?
সফরকালীন সময়ে নামাজ হলো একজন মুমিনের অবিচ্ছেদ্য দায়িত্ব। নারীও এর ব্যতিক্রম নয়। তবে কোথায় নামাজ পড়া তার জন্য উত্তম—সেটি নির্ভর করবে নিরাপত্তা, পর্দা ও পরিবেশের উপর।
প্রথমত—উত্তম স্থান: যদি হোটেল, ঘর, তাঁবু বা গাড়ির ভেতর নিরাপদ ও পর্দানুযায়ী পরিবেশ থাকে, তাহলে সেখানে নামাজ আদায় করাই সর্বোত্তম। এভাবে পড়লে সে একদিকে নামাজের আদব বজায় রাখে, অন্যদিকে পর্দা ও নিরাপত্তার বিধানও রক্ষা হয়।
দ্বিতীয়ত—বৈধ ও অনুমতিপ্রাপ্ত: যদি আশেপাশে নিরাপদ জায়গা না থাকে, তবে এমন মসজিদ বা প্রতিষ্ঠানে নামাজ পড়া জায়েজ, যেখানে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে।
যদি এমন স্থান না পাওয়া যায়, তবে পুরুষরা মসজিদে নামাজ শেষ করে বের হওয়ার পর নারীরা মসজিদের কোণে নামাজ আদায় করতে পারবে। তবে এর জন্য কিছু শর্ত রয়েছে—
ক. নারীর নিরাপত্তা বিঘ্নিত না হওয়া,
খ. পর্দাপূর্ণ পোশাক পরিধান করা,
তৃতীয়ত—অপছন্দনীয়: এমন স্থানে নামাজ আদায় করা, যেখানে বেপর্দা, ভিড় বা নিরাপত্তাহীনতা রয়েছে—তবে সেখানে নামায আদায় করা অপছন্দনীয় হলেও নামায আদায় হয়ে যাবে।
ইবনে খুজাইমা ২/৮১৫, হাশিয়াতুত তাহতায়ী আলাল মারাকিল ফালাহ ১/৩০৪, ফাতাওয়া আলমগীরি ১/৮৯, ফাতহুল কাদীর ১/৩৬৫, মাজমাউল আনহুর ২/৩৮৪,
আহসানুল ফাতাওয়া ৩/৩৪, ফাতাওয়ায়ে যাকারিয়া ২/ ৩২০,
সংকলনে
মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল