তালাকে বায়ান হলে কি নতুন করে নিকাহ লাগবে?
স্ত্রীর সাথে মনমালিন্য হয় গত ১৮ নভেম্বর তারপর উনি তার বাসায় চলে যায়। তার সাথে যোগাযোগ ও ছিলো ঠিকই। একপর্যায়ে মনের অজান্তেই তাকে উকিলের ও কাজির দ্বারা তালাকের চিঠি পাঠাই। এর পরবর্তীতে আমি বিষয়টি উপলব্ধি করতে পারি এবং তালক উত্তোলনের সিদ্ধান্ত গ্রহণ করি। আমার স্ত্রীর সাথে পরবর্তীতে কথা হয়েছে। উনিও আমার সংসার করতে ইচ্ছুক
জিসান আহমেদ,
পশ্চিম মাসদাইর নারায়নগঞ্জ।
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামী বিধান মতে তালাক একটি নিকৃষ্ট গর্হিত বৈধ কাজ অতিপ্রয়োজন ব্যতীত শরীয়ত তালাক দেওয়া থেকে নিরুৎসাহিত করে তথাপি যদি কোন ব্যক্তি স্ত্রীকে কারণে-অকারণে ইচ্ছায় অনিচ্ছায় লিখিত বা মৌখিকভাবে তালাক দিয়ে দেয় তাহলে সংখ্যা অনুযায়ী তালাক পতিত হয়ে যায়
সুতরাং আপনার বর্ণনা অনুযায়ী যখন স্ত্রীকে লিখিতভাবে এক তালাকে বাইন দিয়ে দিছেন সাথে সাথে তালাক পতিত হয়ে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে একজন অপরজনের জন্য হারাম হয়ে গেছেন
তবে উভয়ের সন্তুষ্টিতে পুনরায় সংসার করতে চাইলে নতুন মোহর নির্ধারণের মাধ্যমে সাক্ষীর উপস্থিতিতে বিবাহে আবদ্ধ হতে পারবেন এবং আপনি দুই তালাকের মালিক থাকবেন , ভবিষ্যতে দুই তালাক দিয়ে দিলে একজন অপরজনের জন্য স্থায়ীভাবে হারাম হয়ে যাবেন
الادلة الشرعية
رد المحتار (٤/٤٦٠)
واما الثاني فبخلافه وهو ان يكون بحروف الابانة وبحروف الطلاق موصوفا بصفة تنبئ عن البينونة
الهداية (٢/١٣٢)
وان كان الطلاق ثلاثا في الحرة او ثنتين في الامة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقها او يموت عنها
الفتاوى الهندية (١/٤٧٢
اذا كان الطلاق بائنا دون الثلاث له ان يتزوجها في العدة
وبعد انقضاءها
و الله اعلم بالصواب
كتبه
المجلس المشترك للإفتاء
بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش