ফিকহ ব্যাংক/বীমা

বিকাশ অ্যাপের অফার ও ক্যাশব্যাক: গ্রাহকের জন্য হালাল না হারাম?

 

প্রশ্ন :- আসসালামু আলাইকুম,আমার  জানার বিষয় হলো, মাঝে মাঝে বিকাশ এ্যাপে এ বলে এসএমএস পাঠাই যে,এত টাকা সেন্ড মানি / বিল প্লে / ক্যাশ আউট করলে এত টাকা পাবেন।উক্ত টাকা কি গ্রাহকের জন্য হালাল হবে?

 

কোর আন হাদিসের সরিহ নসের আলোকে সমাধান দানে আপনাদের সূমর্জি করনা করছি।

 

নিবেদক

মাওলানা  রাকিবুল ইসলাম

ভোলা সদর, ভোলা।

 

 الجواب باسم ملهم الصِّدق و الصّواب


বিকাশ থেকে প্রাপ্ত অফার হিসেবে যে সকল ক্যাশব্যাক পাওয়া যায় তা গ্রহণ করা জায়েজ নেই কারণ কোম্পানিতে ওয়ালেট / ক্যাশব্যাক একাউন্ট ওপেন করার মাধ্যমে বিকাশ কোম্পানির ইসলামী শরীয়তের দৃষ্টিতে ঋণগ্রহীতা হয়। আর ঋণ গ্রহীতা থেকে শর্তের ভিত্তিতে কিংবা প্রচলনের ভিত্তিতে কোন ধরনের প্রোফিড ভোগ করলে সেটা সুদ হয়।


   الادلة الشرعية

١: سورة البقرة ٢٧٥

٢: صحيح مسلم (١٥٩٩)

٣: الفتاوى الهندية ٣ /١٩١

٤: المبسوط للسرخسى ١٢ /١٩٠

٥: حاشية الطحطاوى على الدر ٧ /٣٩٣


 


و الله اعلم بالصواب


উত্তর প্রদানে


মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল

২৮ ডিসেম্বর ২০২৫