ইসলামে নারীদের বিউটি পার্লার ব্যবসা হালাল না হারাম?
প্রশ্ন:- মহিলা বিউটি পার্লারের দোকান খোলা ও সেখানে উপার্জন হালাল হবে কি?
নিবেদক
নোমান মিয়া
জুরাইন গোরস্তান ঢাকা।
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
উত্তর:- বিউটি পার্লারে যদি শরীয়ত বহির্ভুত কোন কার্যকলাপ না হয় এবং মহিলাদের দ্বারা শরয়ী পর্দা সহ পরিচালিত হয় তাহলে বিউটি পার্লার বানানো এবং তা থেকে উপার্জন উপায় হালাল।
আর যদি শরীয়ত বহির্ভত কোন কার্যকলাপ হয় অথবা পর্দার ব্যবস্থা না থাকে তাহলে এমন বিউটি পার্লার বানানো এবং এর থেকে উপার্জন উভয়টি হারাম।
الادلة الشرعية
١: تكملة فتح الملهم ٤ /١١٥
٢: فتاوى بينات ٤/٤٠٣
٣: رد المحتار ٩ /٥٣٦
٤: كتاب الفتاوى ٦ /٧٤ و٧٦
و الله اعلم بالصواب
সমাধানে মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা মুফতি,ফাতাওয়া ও মাসায়েল