ফিকহ ব্যাংক/বীমা

ইসলামি ব্যাংকে সেভিংস একাউন্টের মুনাফা হালাল নাকি হারাম? —

 

প্রশ্নঃ- কারো ইসলামি ব্যাংকে সেভিংস একাউন্ট আছে। এখন ব্যাংক থেকে প্রাপ্ত মুনাফা তার জন্য হালাল হবে কি? যদি হালাল না হয়, তাহলে মুনাফা হিসাবে প্রাপ্ত টাকা সে কি করবে?

 

 الجواب باسم ملهم الصِّدق و الصّواب

উত্তর: ইসলামি ব্যাংকে সেভিংস একাউন্ট বলা হয়  কে। যার সংক্ষিপ্ত রূপ

প্রশ্নে উল্লেখিত ব্যক্তি যদি ইসলামি ব্যাংকের সেভিংস একাউন্টে মুদারাবা (এক জনের অর্থ অন্য জনের শ্রম এর চুক্তিতে এক প্রকার ব্যবসা) এর চুক্তিতে টাকা রাখে, এবং ব্যাংক কর্তৃপক্ষও কথায় কাজে মিল রাখে তাহলে তার জন্য প্রাপ্ত মুনাফা হালাল হবে। তবে এখন নির্ভেজাল পাওয়া দুষ্কর তাই সতর্কতা অবলম্বন করা চাই। আর যদি মুদারাবার চুক্তিতে না রাখে, অথবা ব্যাংক কর্তৃপক্ষ কথায় কাজে মিল না রাখে, তাহলে তার জন্য ব্যাংক থেকে প্রাপ্ত মুনাফা হালাল হবে না। সে প্রাপ্ত মুনাফা ব্যাংক থেকে তুলে ফেলবে। এবং সওয়াবের নিয়ত ছাড়া গরিবদের দান করে দিবে।

 

বিঃ দ্রঃ বর্তমান ইসলামি ব্যাংক গুলোতে মুদারাবার কথা ফরমে থাকলেও কাজে নেই বললেই চলে। তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা চাই।


 الادلة الشرعية


 

١/سورة البقرة:(٢٧٥)


٢/بحوث في قضايا فقهية معاصرة:(٢٦٢/١) رشيديه


٣/فتح القدير:(٧/٢٣٢) زكريا


٤/رد المحتار:(٥٥٣/٩) زكريا


٥/البحر الرائق:(٣٥/٥) زكريا


٦/حاشية الطحطاوي علي الدر:(٣٩٨/٧) دار الكتب العلمية


٧/اسلام اور جديد معيشت و تجارت:(١٣٥) معارف القرآن

 

 

و الله اعلم بالصواب


সমাধানে

মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল

২৩ ডিসেম্বর ২০২৫