ফিকহ তালাক

স্ত্রীকে প্রহার শর্তে তালাক—শর্ত পূরণ হলে কি তালাক পতিত হয়?


মুহতারাম মুফতি সাহেব, আমার স্বামী আমার গায়ে হাত তুললে আমি তাকে বলি পুনরায় গায়ে হাত তুললে বিনা তালাকে তালাক (গায়ে হাত তুললেই তালাক) হয়ে যাবে। এ কথা আমার স্বামী বলতে রাজি না হলে জোর করায় সে বলে আচ্ছা আচ্ছা,,, পরে বলে তুমি যা বলো,,,, এতে আমি বলি আমি সারাদিন তালাক তালাক বললেই কি তালাক হবে? বরং আপনি এ কথা বলেন, তখন তিনি বলতে না চাইলেও এক পর্যায়ে বাধ্য হয়ে বলে বিনা তালাকে হইব বা হয়ে যাবে এই রকম একটা শব্দ বলেছে। এতে করে কি তালাক পতিত হবার সম্ভাবনা আছে ভবিষ্যতে?

আর পরবর্তীতে আমি এবং আমার স্বামী দুজন মিলে বলেছি আমি যেই শর্ত দিয়েছি তা প্রত্যাহার করছি। আর আমার স্বামী ও বলেছে শর্ত মানি না। দয়া করে হুজুর উওরটা দিবেন।

আমি দ্বিধায় আছি, মানসিক ভাবে ভেঙে পড়ছি।

 

নিবেদক,

                                                                           নাম প্রকাশে অনিচ্ছুক

    ঠিকানা-ব্রাহ্মণবাড়িয়া

       الجواب باسم ملهم الصِّدق و الصّواب 

ইসলামী বিধান মতে তালাকের মালিক একমাত্র স্বামী। তবে স্বামী কর্তৃক স্ত্রীকে মৌখিকভাবে বা কাবিননামার ১৮ নং ধারায় লিখিতভাবে তালাক গ্রহণের অধিকার দিলে স্ত্রী তালাকের মালিক হিসেবে গণ্য হয় এবং উক্ত অধিকার কার্যকর করে নিজের উপর তালাক গ্রহণ করিতে পারবে। আর শর্ত যুক্ত তালাকের ক্ষেত্রে শর্ত পাওয়ার সাথে সাথে তালাক পতিত হয়ে যায়। অন্যথায় নয়।

 

সুতরাং প্রশ্নোল্লিত বর্ণনা মতে আপনাকে প্রহার করায় আপনি স্বামীকে বলেছেন যে, আরেকবার প্রহার করলে আমি তালাক প্রাপ্তা হয়ে যাবো এটা আপনি বলেন। আপনার স্বামী প্রতি উত্তরে আপনার কথা মত তালাক হবে প্রথমে না বললেও এক পর্যায়ে বাধ্য হয়ে বলেন বিনা তালাকে হইব বা হয়ে যাবে এটি মূলত বিবাহ বিচ্ছেদের জন্য শর্ত। আর শর্ত পাওয়া গেলে শর্তানুযায়ী তালাক পতিত হয়। কিন্তু আলোচ্য বিষয় থেকে বোঝা যায় সে সময় প্রহার করলে তালাক হবে বলে আপনার স্বামী রাজি হয়েছেন। কারণ যখনই বা ভবিষ্যতেও প্রহার করলে তালাক হবে মূলক কোন শব্দ উচ্চারণ করেননি। বিধায় ভবিষ্যতে প্রহার করলে এই শর্তের প্রেক্ষিতে তালাক পতিত হবে না।

আর শর্তটি আজীবনের জন্য না হওয়ায় পরবর্তীতে এর কার্যকরী ক্ষমতা থাকবে না। বিধায় আপনাদের পরবর্তীতে শর্ত ভঙ্গ করার আলোচনা ও নিজেদের শর্ত না মানার কথার প্রয়োজন নেই।

উল্লেখ্য, শরীয়তে তালাক একটি ঘৃণিত বৈধ কাজ। তাই এ ব্যাপারে আরো তর্ক থাকা উচিত।

 

 الادلة الشرعية


 

الفتاوى الهندية (١/٤٢٠)


                 واذا اضافه الى شرط وقع عقيب الشرط مثل ان يقول لامراته ان دخلت الدار فانت طالق هذا بالاتفاق لان الملك قائم في الحال والظاهر بقائه الى وقت وجود الشرط لان الاصل بقاء الشيء على ما كان وهو استصحاب الحال


الهداية (١/٣٨٥)

               واذا اضافه الى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل ان يقول لامراته ان دخلت الدار فانت طالق


الموسوعة الفقهية (١٢/٣٠٠)

               يكون التعليق بكل ما يدل على ربط حصول مضمون جملة بحصول  مضمون جملة اخرى فقول الزوج لزوجته ان دخلت الدار فانت طالق فقد رتب وقوع الطلاق على دخولها الدار فان دخلت وقع الطلاق والا فلا

 

و الله اعلم بالصواب

كتبه                 

المجلس المشترك للإفتاء   

بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش


 

 

১৬ ডিসেম্বর ২০২৫