ফিকহ তালাক

তিন তালাক একসাথে: একবারে শেষ


মুহতারাম মুফতি সাহেব, আমাদের বিবাহের বয়স নয় বছর একটি এক বছরের বাচ্চা আছে। গত কিছুদিন আগে আমি বাজারে গিয়ে একটি মাছ এনেছিলাম। বলেছিলাম মাছ টাকে কাটতে, সে কাটেনি, বলেছে সকালে কাটবে। তাই পানিতে রেখে দেওয়া হয়েছে। আমি পরবর্তী দিন সকালবেলা বাজারে গিয়ে বিভিন্ন বাজারের সাথে এনে আবার মাছ আনলাম এসে কাটতে দিলাম। একপর্যায়ে মাছ কাটা নিয়ে এবং রাতের মাছ রাখা পানিতে সকল বিষয় নিয়ে তর্কাতর্কি রাগারাগি পর্যায়ে আমি নিজে রাগে আমার বউ কে তিন কথা তথা তালাক দিয়েছি। পরবর্তী তে সামাজিক গন্যমান্য লোকেরা বসেছে বিষয়টি মীমাংসা করতে বসেছে। এর মধ্যে আমি বিভিন্ন আলেম ওলামা মানুষ কাছে জানতে পেরেছি তারা বলেছে তিন তালাক হয়ে গেছে। এবং এই কথা আমি আমার এলাকার গণ্যমান লোকদের কাছে জানিয়েছি। তারা বলেছে এটা একটা লিখিত ফতোয়া আনতে। তাই আমি আপনাদের কাছে এই বিষয়ে একটি লিখিত ফতোয়া চাচ্ছি। আমার বিষয়টি কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক ফতোয়া দিবেন। যেন আমার দুনিয়া আখেরাত কল্যাণ হয় এবং হারাম থেকে বেঁচে থাকতে পারি।

এখন আমার প্রশ্ন হল এই মুহূর্তে আমরা সংসার করতে পারবো কি না। শরয়ী বিধান জানিয়ে বাধিত করবেন।

নিবেদক,

                                                                                   নুরুল ইসলাম-ফরিদপুর

    


الجواب باسم ملهم الصِّدق و الصّواب


ইসলামী বিধান মতে তালাক একটি নিকৃষ্ট গর্হিত বৈধ কাজ। একান্ত প্রয়োজন ব্যতীত শরীয়ত তালাক দিতে নিরোৎসাহিত করে। তথাপিও যদি কোন ব্যক্তি কারণে-অকারণে ইচ্ছায়-অনিচ্ছায় লিখিত বা মৌখিকভাবে একসাথে বা পৃথকভাবে তালাক প্রদান করে সংখ্যা অনুযায়ী তালাক পতিত হয়ে যায়।

সুতরাং আপনার বর্ণনা অনুযায়ী আপনি আপনার স্ত্রীকে মাছ কাটা ও অন্যান্য বিষয়ে তর্কাতর্কি ও রাগারাগির পর্যায়ে তিন কথা তথা তালাক দেওয়ায় তিন তালাকে মুগাল্লাজা পতিত হয়ে আপনাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে একে অপরের জন্য হারাম হয়ে গেছেন। উক্ত তালাকের পর থেকে আপনাদের জন্য ঘর-সংসার করা বৈধ নয়। তবে আপনার স্ত্রী তালাকের ইদ্দত পালন পরবর্তী স্বাভাবিকভাবে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হলে এবং উক্ত স্বামী মারা গেলে বা তালাক দিলে ইদ্দত পালন পরবর্তী আপনার সাথে নতুনভাবে বিবাহে আবদ্ধ হয়ে এক সাথে সংসার করা বৈধ আছে। অন্যথায় তিন তালাক পরবর্তী সংসার করা হারাম এবং শারীরিক সম্পর্ক জিনা হিসাবে গণ্য হবে।

উল্লেখ্য: এক শব্দে তিন তালাক বা এক বৈঠকে পৃথক পৃথকভাবে তিন তালাক দিলে তিন তালাকই পতিত হবে। এটাই গ্রহণযোগ্য এবং এটাই চার মাযহাব তথা হানাফী, মালেকি, শাফিয়ী,  হাম্বলি মাযহাব চতুষ্টয়ের ঐক্যবদ্ধ ফতোয়া। এর বাহিরে মত গ্রহণযোগ্য নয়।

 

লক্ষণীয়: তিন তালাক পরবর্তী আপনারা এখন একত্রে থাকলে দ্রুত পৃথক হয়ে যাবেন ও একত্রে থাকা সময়ের জন্য তওবা করবেন। আর দুজন আবার একত্রে ঘর-সংসার করতে চাইলে ইপরোক্ত বর্ণিত পন্থা অবলম্বন করুন। 

 

الادلة الشرعية

سورة البقرة (٢٣٠)


              فان طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره


السنن الكبرى للبيهقي (١٤٤٩٢)

             قال حسن : لولا اني سمعت ابي يحدث عن جدي النبي صلى الله عليه وسلم : من طلق امراته ثلاثا لم تحل له  حتى تنكح زوجا غيره لراجعتها


المصنف لابن ابى شيبة(١٨٠٨٧)

            عن واقع بن سحبان قال سئل عمران بن حصين رضي الله عنه عن رجل طلق امراته  ثلاثا في مجلس  قال اثم بربه  و حرمت عليه امراته


مجموعة الفتاوى لابن تيميه (٨/٣٣

            فان ثلاثا في طهر واحد بكلمة واحدة مثل ان يقول انت طالق ثلاثا فهذا للعلماء من السلف والخلف فيه ثلاثةاقوال:

الثاني : انه طلاق محرم لازم وهو قول مالك وابي حنيفة واحمد في الرواية المتاخرة عنه واختارها اكثر اصحابه وهذا القول منقول عن كثير من السلف من الصحابة والتابعين

 


و الله اعلم بالصواب

كتبه                 

المجلس المشترك للإفتاء   

بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش



সত্যায়নে

মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল




১১ ডিসেম্বর ২০২৫